
বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে ধুনট থানা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে শহরের বিভিন্ন স্কুল ও মাদ্রাসা প্রাঙ্গণে কয়েক প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বৃক্ষসমৃদ্ধ করার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় ধুনট উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব আশেকে এলাহি শিবলী, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা জিল্লুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা নিত্যানন্দ শীল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্রতিষ্ঠাতা সুমন হোসেন, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা মুঞ্জুরুল হক, সদস্য গোলাম রব্বানীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নেওয়া প্রেসক্লাবের সদস্যরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে।
মন্তব্য করুন