সাকিব মাহমুদ, ইবি সংবাদদাতা
১৫ মে ২০২৬, ৩:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দায়িত্ব গ্রহণ করেছেন ইবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমান

Share this news with

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৫তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। শুক্রবার (১৫ মে) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন বিভাগ ও দপ্তরের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নবনিযুক্ত উপাচার্য। পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য। এরপর জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকসহ সবাইকে শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, আমি প্রথমেই মহান আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করছি যে আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তিকে আল্লাহ তাআলা কবুল করেছেন এবং বর্তমান সরকার আমাকে এই পদে তাদের দৃষ্টিতে যোগ্য মনে করেছেন। এই বিশ্ববিদ্যালয়টি ১৯৭৯ সালে ২২ নভেম্বর প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় এটি। বিশ্ববিদ্যালয়টি একটি সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনক বিভিন্ন সময়ে এর লক্ষ্য এবং উদ্দেশ্যের বিচ্যুতি ঘটানো হয়েছে। আমি সেই দৃষ্টিকোণ থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব, ইসলামী বিশ্ববিদ্যালয়ের গতিকে আরও সামনের দিকে ইতিবাচকভাবে অগ্রসর করে নিয়ে যাওয়ার। তার জন্য সবার সহযোগিতা চাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

এর আগে গতকাল মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এর স্থলাভিষিক্ত হয়েছেন।

অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ১৯৯৬ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। একই বছর ইসলামী বিশ্ববিদ্যালয়ের পলিটিক্স অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে যোগ দেন। পরে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক হয়ে ২০০৮ সালে অধ্যাপক পদে উন্নীত হন। বর্তমানে তিনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের কর্মজীবনে তিনি সহকারী প্রক্টর, প্রক্টর, হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, সেন্টার ফর সোশ্যাল স্টাডিজের পরিচালকসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, ইউট্যাবের কার্যনির্বাহী সদস্য এবং শিক্ষক সমিতির সভাপতি ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

১

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

২

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

৩

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

৪

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

৫

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

৬

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

৭

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

৮

‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

৯

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

১০

স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চাই: আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকীতে বিচার দ্রুত কার্যকরের দাবি

১১

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ

১২

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ৭০ লাখ ঘনফুট

১৩

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

১৪

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

১৫

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ

১৬

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে ১২৭ মন্দির কমিটির সঙ্গে প্রস্তুতিমূলক সভা

১৭

গোবিপ্রবি’তে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন

১৮

দৌলতপুর সীমান্তে নৌপথে ভারতে যাচ্ছিল সাড়ে ৯ টন সার, জব্দ বিজিবির

১৯

লামায় বিশ্ব শিক্ষক দিবসের আয়োজন, শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

২০