পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
২৪ জুন ২০২৬, ১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবি স্কপের

Share this news with

দুবাই ভিত্তিক অপারেটর ‘ডিপি ওয়ার্ল্ড’-এর কাছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ইজারা দেওয়ার চলমান প্রক্রিয়া দ্রুত স্থগিত করার জোর দাবি জানিয়েছে চট্টগ্রাম শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। মঙ্গলবার (২৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির শীর্ষ নেতারা এই দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, দেশের প্রধান এই সমুদ্রবন্দরের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশি কোনো প্রতিষ্ঠানের হাতে দীর্ঘমেয়াদে তুলে দেওয়ার যে আলোচনা ও তোড়জোড় চলছে, তা জাতীয় স্বার্থ এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্য বড় হুমকি।

শ্রমিক নেতারা বলেন, এনসিটি এবং সিসিটি—উভয় টার্মিনালই সম্পূর্ণ জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত এবং বর্তমানে এগুলো অত্যন্ত লাভজনক অবস্থায় সচল রয়েছে। এখানে নতুন করে কোনো বড় অবকাঠামোগত বিনিয়োগের প্রয়োজনীয়তা নেই। ফলে, বড় অংকের বিনিয়োগ আসার অজুহাত দেখিয়ে বিদেশি সংস্থাকে এই টার্মিনালগুলো ইজারা দেওয়ার যে যুক্তি তৈরি করা হচ্ছে, তার কোনো বাস্তব ভিত্তি বা যৌক্তিকতা নেই।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের সামগ্রিক বৈদেশিক বাণিজ্যের সিংহভাগই সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। এমন একটি কৌশলগত ও সংবেদনশীল রাষ্ট্রীয় সম্পদের নিয়ন্ত্রণ কোনো বিদেশি প্রতিষ্ঠানের কাছে চলে গেলে তা দেশের সার্বভৌমত্ব ও বন্দর ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব ফেলবে।

ব্যবসায়ী, বন্দর ব্যবহারকারী, শ্রমিক সংগঠন এবং সাধারণ স্টেকহোল্ডারদের সাথে কোনো ধরনের উন্মুক্ত আলোচনা ছাড়াই এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন নেতারা। তারা মনে করেন, জনগণের সম্পদ নিয়ে যেকোনো চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আগে জাতীয় সংসদ এবং বিশেষজ্ঞ মহলের সুনির্দিষ্ট মতামত নেওয়া উচিত ছিল।

বিগত সরকারের নেওয়া জনস্বার্থবিরোধী ও আত্মঘাতী কোনো সিদ্ধান্ত বর্তমান প্রশাসন বাস্তবায়নের চেষ্টা করলে দেশের সচেতন শ্রমিক ও সাধারণ জনতা তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন স্কপ নেতারা। জাতীয় স্বার্থ ক্ষুণ্ন করে কোনো চুক্তি করা হলে তার বিরুদ্ধে কঠোর গণআন্দোলন গড়ে তোলা হবে বলেও বিবৃতিতে সতর্ক করা হয়।

পরিশেষে, ডিপি ওয়ার্ল্ডের সাথে ইজারা সংক্রান্ত যাবতীয় আলোচনা অনতিবিলম্বে বাতিল করে চট্টগ্রাম বন্দরের পূর্ণ নিয়ন্ত্রণ ও মালিকানা রাষ্ট্রীয় কর্তৃত্বে রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

১

এনবিএ নতুন কার্যনির্বাহী কমিটি, পদ পেলেন বগুড়ার শিব্বীর

২

কুষ্টিয়ায় আতঙ্ক ছড়াল কাফনের কাপড় ও চিরকুট, নিরাপত্তাহীনতায় দুই পরিবার

৩

বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক সভা

৪

শেরপুরে অটোরিকশাচালক হত্যার দুই আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

৫

১৩ নভেম্বর বাসদ (মার্কসবাদী)-এর তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন, যোগ দেবেন পাঁচ দেশের বামপন্থী নেতারা

৬

সবুজ আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে যুক্ত হলেন ৮ নতুন মুখ

৭

বেরোবি কেন্দ্রীয় লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল সেবা চালু, বাড়বে গবেষণার সুযোগ

৮

নেতানিয়াহু-পরবর্তী নতুন রাজনৈতিক অধ্যায়, শপথ নিলেন ইসরায়েলের ১২০ আইনপ্রণেতা

৯

ছয়ানীর উন্নয়ন নিয়ে নতুন প্রত্যাশা, চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন

১০

কুষ্টিয়া দৌলতপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চর সাদিপুরে অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার শিহাব

১১

বুটেক্সের একাডেমিক কার্যক্রম সহজ করতে শিক্ষার্থী মৃদুলের ‘ইউনিগ্রিড’ অ্যাপ

১২

জিয়া কলোনি চেকপোস্টের পাশে ককটেল বিস্ফোরণ

১৩

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধী সংসদ সদস্যদের উদ্বেগ, মাতারবাড়ী চুক্তি নিয়েও আলোচনা

১৪

বর্ণিল আয়োজনে বেরোবির এআইএস বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস পালন

১৫

পিছিয়ে পড়া মানেই হেরে যাওয়া নয়: শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান বেরোবি উপাচার্যের

১৬

সাইবার হামলা কি মনস্তাত্ত্বিক যুদ্ধের নতুন হাতিয়ার হয়ে উঠছে?

১৭

মানবিক উদ্যোগে ছুরিকাহত স্কুলছাত্রীর পাশে কুষ্টিয়া জেলা প্রশাসন

১৮

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

১৯

আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা

২০