সর্বশেষ
||জনগণের সহায়তায় নওগাঁ সদর থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার||ভূরুঙ্গামারীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত||জুলাই সনদ নিয়ে কুড়িগ্রামে উত্তাল রাজপথ, ১১ দলীয় ঐক্যের শক্তি প্রদর্শন||জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের গোপন তৎপরতার অভিযোগ||চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাবি ছাত্র ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি||গণভোটের গণরায় উপেক্ষার সুযোগ নেই: মাওলানা মামুনুল হক||শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান||আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!!||‘জুলাই এখনো শেষ হয় নাই’ প্রদর্শনীর উদ্বোধন, গণরায় বাস্তবায়নের আহ্বান||জুলাই গণঅভ্যুত্থান: রোকনীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনন্য রচনা প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার | প্রেসডেক্স বিডি
৫ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণভোটের গণরায় উপেক্ষার সুযোগ নেই: মাওলানা মামুনুল হক

Share this news with

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত ১১ দলীয় ঐক্যের গণসমাবেশে সভাপতির বক্তব্যে

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, গণভোটের গণরায় উপেক্ষা করার কোনো সুযোগ নেই। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠিত এ সমাবেশে মামুনুল হক বলেন, অতীতের সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলতে পারে না। তিনি সরকারের উদ্দেশে বলেন, হেলমেট বাহিনীর মাধ্যমে সন্ত্রাসনির্ভর রাজনীতি থেকে সরে আসতে হবে। অন্যথায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের হেলমেট বাহিনীর মতোই করুণ পরিণতি ভোগ করতে হতে পারে।

তিনি আরও বলেন, দেড় হাজার জুলাই শহীদ ও ৩০ হাজারের বেশি আহত জুলাইযোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত গণভোটের গণরায় উপেক্ষা করা যাবে না। ক্ষমতায় থাকতে চাইলে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দুটি ভোটের ফলাফল মেনে তা বাস্তবায়ন করতে হবে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি থেকে কোনো চাপ বা প্রলোভনেই তারা সরে আসবেন না। প্রয়োজনে জীবন দিতে হলেও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, নির্বাচনের আগে সংস্কারের পক্ষে গণভোটে সমর্থন চাইলেও ক্ষমতায় যাওয়ার পর সরকার সেই অঙ্গীকার থেকে সরে এসেছে। তিনি সরকারের বিরুদ্ধে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে বলেন, জনগণের অধিকার হরণ হলে ফ্যাসিবাদের বিরুদ্ধে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে বিশেষ অতিথিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন। তারা গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, আহতদের পুনর্বাসন এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবি জানান।

১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এই গণসমাবেশে জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, এলডিপি, আমার বাংলাদেশ পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টিসহ জোটভুক্ত বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের সহায়তায় নওগাঁ সদর থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার

ভূরুঙ্গামারীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে কুড়িগ্রামে উত্তাল রাজপথ, ১১ দলীয় ঐক্যের শক্তি প্রদর্শন

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের গোপন তৎপরতার অভিযোগ

চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাবি ছাত্র ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি

গণভোটের গণরায় উপেক্ষার সুযোগ নেই: মাওলানা মামুনুল হক

শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান

আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!!

‘জুলাই এখনো শেষ হয় নাই’ প্রদর্শনীর উদ্বোধন, গণরায় বাস্তবায়নের আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান: রোকনীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনন্য রচনা প্রতিযোগিতা

১০

যথাযোগ্য মর্যাদায় কুবিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১১

পদ্মার পাড় ধসে নদীতে নিখোঁজ ৫ বছরের শিশু, উদ্ধারে অভিযান

১২

পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানের মৃত্যু

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনে আনুষ্ঠানিক যাত্রা শুরু জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের

১৪

নওগাঁয় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৫

ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি শাকিল গ্রেপ্তার!!

১৬

খাওয়ার টেবিলেও ঘুষের লেনদেন! ঠাকুরগাঁও রেজিস্ট্রার অফিসে অনিয়মের অভিযোগ

১৭

আগামীকাল উদ্বোধন, জনসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

১৮

ধুনটে ১৫ পিস টপেন্ডাল ট্যাবলেটসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

১৯

ধুনটে এমপির গাড়ি ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

২০