মোঃ মাসুদ রানা, কুমিল্লা প্রতিনিধি
১৭ মে ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় হিজড়াকে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা

Share this news with

কুমিল্লার বুড়িচংয়ে পেট্রলের আগুনে দগ্ধ হিজড়া এনামুল হক শিশির ওরফে মাহি (৩৫) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৭ মে) বিকেলে তাঁর মৃত্যু হয়।

মাহি বুড়িচং পৌরসভার পূর্ণমতি গ্রামের কামরুল হকের (ফরহাদ) সন্তান। তবে তাঁর পরিবার কুমিল্লা নগরের ছোটরা এলাকায় থাকে। প্রায় ১০ বছর আগে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান মাহি।

এ ঘটনায় কামরুল হক রোববার বিকেলে বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা করেছেন। এতে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ছয়–সাতজনকে আসামি করা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে হিজড়াদের মধ্যে কোন্দলে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে মাহিকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, টাকার ভাগাভাগি এবং এলাকার নিয়ন্ত্রণ নিয়ে হিজড়া সদস্যদের মধ্যে বিরোধ ছিল। এর জেরে মাহির শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ মে সকাল ৯টার দিকে বুড়িচং পৌরসভার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সিএনজি স্ট্যান্ড এলাকায় মাহির শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন আরেক হিজড়া জহিরুল ইসলাম (আপন)। মাহির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন। তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে ডিবির ঝটিকা অভিযান: ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১

বগুড়ার শিশু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

২

ফুফুর বাড়িতে বেড়াতে এসে ধুনটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

৩

মোবাইল ছিনিয়ে নিতে বাধায় বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমকে হত্যা

৪

কালীগঞ্জে মাদক কারবারি আটকের পর ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

৫

রোয়াংছড়িতে আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতি ৫-৬ লাখ টাকা

৬

সমুদ্রের ভাঙনে হারিয়ে যাচ্ছে বাবার কবর, শেষবারের মতো জিয়ারত ছেলের

৭

ফেসবুকে অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল, এনসিপি নেতা মুজাহিদের ঘটনায় তদন্তে পুলিশ

৮

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

৯

জুয়ার টাকা উত্তোলন নিয়ে বাগবিতণ্ডা, গ্রেপ্তার ছাত্রলীগের সহ-সভাপতি

১০

আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

১১

নোয়াখালীতে ‎জ্বালানি ও নিত্যপণ্যের দাম নিয়ে প্রচারপত্র বিতরণ করলেন এমপি শাহজাহান

১২

দেড় মিনিটে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’, সেই ইউএনও আবারও আলোচনায়

১৩

গুলশানে মার্কিন নাগরিকের অস্বাভাবিক আচরণ, দূতাবাসে নেওয়ার তথ্য

১৪

ধুনট উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি লিখন ও সম্পাদক রাকিবুল

১৫

অশ্রুসজল চোখে প্রতিমা বিসর্জন, কুড়িগ্রামে শেষ হলো দুর্গোৎসব

১৬

অতিরিক্ত ক্লাসের আড়ালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

১৭

বগুড়ায় মাদকবিরোধী অভিযান জোরদারে ডিএনসিকে দুই মোটরসাইকেল দিল চেম্বার

১৮

কক্সবাজারে সাগরে দুর্গাপ্রতিমা বিসর্জন, ৪৫ মিনিটে বিদায় ৩৮০ প্রতিমার

১৯

শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন শহিদুল ইসলাম

২০