মাহাথির কোরেশী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী

Share this news with

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক মোহাম্মদ নূরুল করিম চৌধুরী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি-রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রমের স্বার্থে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারকে রেজিস্ট্রার পদের দায়িত্ব ও কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে। একই সঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নূরুল করিম চৌধুরীকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এ দায়িত্বের জন্য তিনি বিধি অনুযায়ী দায়িত্বভাতা পাবেন। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ আগামী ২৭ সেপ্টেম্বর পূর্বাহ্ণ থেকে কার্যকর হবে।

এ বিষয়ে ডেপুটি-রেজিস্ট্রার মো. দলিলুর রহমান বলেন, ‘রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারকে অনেকগুলো দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি একটি দায়িত্ব থেকে বিরত রাখার জন্য আবেদন করেছিলেন। মূলত তিনি তিনটি দায়িত্ব পালন করছিলেন। একটি দায়িত্ব থেকে তাঁকে বিরত রাখার জন্য আবেদন করায় প্রশাসন তাঁকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন রেজিস্ট্রার নিয়োগ দিয়েছে।’

নবনিযুক্ত রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, ‘আমি ২২ তারিখ ইস্যু করা চিঠি পেয়েছি। তবে আমাকে ২৭ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। আমি পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক হিসেবে আছি, এটি আমার অতিরিক্ত দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে প্রশাসন যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছে, তাই আমি সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। সুন্দরভাবে এ দায়িত্ব পরিচালনার জন্য সবার সহযোগিতা চাই।’

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা, কারবারি গ্রেপ্তার

১

কুবির নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী

২

উন্নয়ন কাজের গতি বাড়ান, আমরা দুর্নীতি করি না: বাদশা এমপি

৩

রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

৪

শাহবাগে জেডিপির প্রতিবাদ সভা, রাষ্ট্র পরিচালনা ও জনদুর্ভোগ নিয়ে ক্ষোভ

৫

১৮তম বিজেএস সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত পাঁচ গোবিপ্রবির শিক্ষার্থী

৬

‘জুলাই অভ্যুত্থান ও নারী অধিকার’ শীর্ষক আলোচনা সভা জাতীয় প্রেস ক্লাবে

৭

মৎস্য সম্পদের সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের আহ্বান

৮

ভারতের সঙ্গে ‘অসম চুক্তি’ প্রকাশ ও বাতিলের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে গণসমাবেশ

৯

হাম-ডেঙ্গুতে মৃত্যু ও বিস্তার রোধে ব্যর্থতার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ

১০

তরুণদের কণ্ঠ থেকে জলবায়ু নীতি: বাংলাদেশ কি শুনবে তরুণ জলবায়ু নেতাদের?

১১

কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত’ থাকার ঘোষণা

১২

দাউদকান্দিতে প্রাইভেটকারে মিলল ১০০ কেজি গাঁজা, পুলিশের অভিযানে চালক উধাও

১৩

দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদেশি স্বার্থের প্রতিবাদে প্রেসক্লাব এলাকায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ

১৪

নওগাঁয় ১৭ অক্টোবর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

১৫

অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা

১৬

ভূরুঙ্গামারীতে হোটেলে পুলিশের অভিযান, ৭ হাজার ইয়াবার তথ্য

১৭

পরাজিত শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বগুড়া যুবদল

১৮

সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে বজ্র ফেলার অভিযোগ

১৯

বগুড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ৬ দফা দাবিতে বিক্ষোভ

২০