আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
১১ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় নিরাপদ খাদ্য উৎপাদনে ভার্মি কম্পোস্ট ব্যবহারে উৎসাহ: অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

Share this news with

পটুয়াখালীর মহিপুরে জৈব সার উৎপাদন ও বাজারজাতকরণে গতি আনতে কারিতাস বরিশাল অঞ্চলের ‘প্রয়াস’ প্রকল্পের উদ্যোগে এক অ্যাডভোকেসি ও লিংকেজ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) কারিতাস মহিপুর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জৈব সারের স্থানীয় বাজার সম্প্রসারণ, মাটির স্বাস্থ্য রক্ষা এবং রাসায়নিক সারের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিরাপদ খাদ্য উৎপাদনে ভার্মি কম্পোস্টের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

প্রয়াস প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. জামাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. নাহিদ হাসান। তিনি নিরাপদ কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্যাব ও ধরিত্রী প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার মি. জর্জ বৈরাগী, আইডিপিডিসি প্রকল্পের এলসিএমও মি. মং ম্যা, মহিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আকাশ এবং কৃষক প্রতিনিধি আব্দুর রহিম ও কৃষাণি অনিতা বালা। এছাড়া সার ব্যবসায়ী আমির হোসেন কাজী মানসম্মত সার বাজারজাতকরণে সুনির্দিষ্ট পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা ভার্মি কম্পোস্টের গুণগত মান নিশ্চিতকরণ ও বাজার সংযোগ বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন। সভায় স্থানীয় কৃষক, প্রকল্পের উপকারভোগী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম

জনগণের সংকট সমাধানে সরকার ব্যর্থ: হামিদুর রহমান আযাদ

ডাকসুর নতুন অনার বোর্ডে নেই গোলাম রাব্বানী ও রাশেদ খাঁনের নাম

স্থানীয় নির্বাচনে নারী প্রার্থী দেবে জামায়াত, চলছে প্রার্থী বাছাই

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত, আহত ১

সংস্কার শেষে উদ্বোধন হলো ডাকসু সংগ্রহশালা

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই: প্রতিমন্ত্রী

দৌলতপুরের বন্যা পরিস্থিতিতে জরুরি সহায়তার দাবি সংসদ সদস্য বাচ্চু মোল্লার

ঢাবিতে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লার মিয়া ও অধ্যাত্মচেতনার সমকালীন প্রাসঙ্গিকতা শীর্ষক সেমিনার

শিক্ষাব্যবস্থা সংস্কারের ৮ দফা দাবিতে শহিদ মিনারে অবস্থান ও গণস্বাক্ষর

১০

গ্লোবাল ভিসা স্টেশনের পরিচালকের বিচারের দাবিতে মানববন্ধন

১১

কুবির চান্দিনা স্টুডেন্টস অর্গানাইজেশন নবীনবরণ অনুষ্ঠিত

১২

নন্দীগ্রামে এমপির কাঁধে ঢোল, হাতে কোদাল-ফগার মেশিন

১৩

ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ধুনটে পরিচ্ছন্নতা অভিযান

১৪

ঢাবির বটতলা থেকে জাতীয় ছাত্রশক্তির বিজয় র‌্যালি

১৫

ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ‘শিক্ষা, ঐক্য, মুক্তি’ শীর্ষক আলোচনা সভা

১৬

ঢাবিতে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ২০২৬

১৭

১১৫ পিস ইয়াবাসহ রংপুরে ডিবি পুলিশের হাতে ২ কারবারি গ্রেপ্তার

১৮

নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান

১৯

ধুনটে জামায়াত আমির: দেশের মানুষ ভালো নেই, বিদ্যুৎ-সারের সংকটে কষ্টে মানুষ

২০