ডেস্ক রিপোর্ট
২৬ জুলাই ২০২৬, ১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

Share this news with

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের রোববার (২৬ জুলাই) প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১২টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ৪২৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪১৫ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে যাত্রা শুরু করল ব্যান্ড সংগীতের নতুন প্ল্যাটফর্ম ‘জেইউ ব্যান্ড সোসাইটি’

লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

অনিয়মের অভিযোগে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব হস্তান্তর

বিএমএসআরআইয়ের জটিলতা নিরসনে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আদমদীঘি প্রেসক্লাব কমিটি গঠন – সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

যাত্রাবাড়ীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা

শাহবাগে রাষ্ট্র সংলাপ ফোরামের অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন

১০

অপ্রতিম হত্যার মূল রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার

১১

মজুরি বৃদ্ধি ও ন্যায্য দামের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ

১২

জাবির লোক প্রশাসন বিভাগের নতুন সভাপতি আরজুমান নাজিজ

১৩

বগুড়ায় রেজাউল করিম বাদশা এমপিকে বিপিজিএ সংবর্ধনা

১৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত

১৫

শাহবাগে মঞ্চ ২৪-এর সংবাদ সম্মেলন ও লাঠি মিছিল

১৬

বগুড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেপ্তার

১৭

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৮

গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম প্রত্যাখ্যান ১১ দলীয় ঐক্যের

১৯

ঠাকুরগাঁওয়ে রেকর্ডিয় গ্রামীণ সড়কের মাটি কাটার অভিযোগ

২০