ঈদুল ফিতর উপলক্ষে কমলগঞ্জে ৩০০ অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

—ঐতিহ্যবাহী মুন্সিবাড়িতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মুন্সিবাড়িতে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “দারিদ্রমুক্ত একটি সু-শৃঙ্খল সমাজ বিনির্মাণই আমাদের লক্ষ্য” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ উদ্যোগে প্রায় ৩০০ জন মুসলিম নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

বুধবার (১৮ মার্চ) দুপুরে কুঞ্জবন, শ্রীনাথপুর (মুন্সিবাড়ি), মুন্সিবাজার এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে সুহাস সমর ওয়েলফেয়ার সোসাইটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবু স্বাগত কিশোর দাস চৌধুরী, সুনীলময় কুমার দাস চৌধুরী, অনিকা দাস চৌধুরী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট স্বর্ণকান্তি দাস চৌধুরী,স্বস্তিকা দাস চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মুন্সিবাড়ির পক্ষ থেকে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর যে ঐতিহ্য রয়েছে, তা এখনও অব্যাহত রয়েছে।

তারা জানান, পূর্বপুরুষদের দেখানো পথ অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, ভূমিহীনদের জমি দান, ঘর নির্মাণসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

বক্তব্যে স্বাগত কিশোর দাস চৌধুরী বলেন, তার পিতা ও পূর্বপুরুষদের মতো তিনিও নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। প্রবাসে অবস্থানরত ভাইদের আর্থিক সহযোগিতায় ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে প্রতি বছর ঈদ ও পূজা উপলক্ষে খাদ্য ও বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসেই চাঁদপুর ও ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১ বছরের মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা ধর্ষণের দায়ে অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

এমপি হিসেবে শপথ নিলেন এনসিপি’র নুসরাত তাবাসসুম

ফুলবাড়ীতে পৃথক অভিযানে মাদকসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুলাউড়ায় নবাগত ইউএনও দায়িত্বে সানজিদা আক্তার

অবৈধ মার্কেট ও গরু কেলেঙ্কারি; এসপি বদলি নৌ পুলিশে

চিরিরবন্দরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

উৎপাদন বৃদ্ধি ও খামারিদের স্বাবলম্বী করতে উদ্যোগ

পার্বতীপুরে মাদকসহ জনতার হাতে আটক ২, ব্যবহৃত অটোরিকশায় আগুন

মৌলভীবাজারে ১৩ ডাকাতের যাবজ্জীবন ও জরিমানা

১০

কিশোরগঞ্জে নব-নির্বাচিত সংসদ সদস্য বিলকিস ইসলামকে গণসংবর্ধনা

১১

দিশেহারা কৃষকরা, অথৈ পানির নিচে সোনালী স্বপ্ন

১২

লালমনিরহাট বর্ডারগার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে শিশুদের জন্য বিশেষায়িত পাঠদান কক্ষের শুভ উদ্ধোধন

১৩

ব্রাজিলে বিমান দুর্ঘটনায় পাইলটসহ নিহত ৩

১৪

কেরালায় মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক মুসলিম তরুণী ফাতেমা

১৫

নায়ক থেকে নেতা—মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয়

১৬

দিনের আলোয় অস্ত্র ঠেকিয়ে স্বর্নালংকার ছিনতাই

১৭

শীঘ্রই শমসেরনগর বিমানবন্দর চালুর উদ্যোগ

১৮

মিড-ডে মিলে পঁচা ডিম পেল শিক্ষার্থীরা

১৯

সাব্বির হত্যা মামলায় ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে চেয়ারম্যান গ্রেপ্তার

২০