মোঃ শামছুল হক, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
২৫ জুন ২০২৬, ৩:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৬ মাস ধরে বন্ধ গফরগাঁও-হোসেনপুর মহাসড়কের বেইলি ব্রিজ, দুর্ভোগে হাজারো মানুষ

Share this news with

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গফরগাঁও-হোসেনপুর মহাসড়কের গুরুত্বপূর্ণ একটি বেইলি ব্রিজ প্রায় ছয় মাস ধরে ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে। ব্রিজটির একাংশ দেবে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো পথচারী ও বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা। দ্রুত সংস্কারের জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও সচেতন মহল।

জানা যায়, গফরগাঁও থেকে হোসেনপুর বাজার হয়ে কিশোরগঞ্জ, সিলেট ও চট্টগ্রামগামী যানবাহনের জন্য ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ৯ জানুয়ারি গভীর রাতে অতিরিক্ত পণ্যবোঝাই একটি কয়লাবাহী ট্রাক ব্রিজটি অতিক্রম করার সময় এর একপাশ দেবে যায় এবং লোহার পাটাতনগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর থেকে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, ট্রাকটি ব্রিজ পার হওয়ার সময় বিকট শব্দে এর একটি অংশ নিচে নেমে যায়। ফলে পাটাতনের মধ্যে বড় ধরনের ফাঁক সৃষ্টি হয়েছে। বর্তমানে ব্রিজটি যেকোনো সময় সম্পূর্ণ ভেঙে পড়তে পারে। বিশেষ করে রাতের অন্ধকারে কেউ ভুলবশত ব্রিজে উঠলে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

দুর্ঘটনা এড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্রিজটি দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি বিকল্প সড়ক ব্যবহার করার জন্য জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

উপজেলা কৃষক দলের সভাপতি মো. আব্দুস সালাম বলেন, “ব্রিজটি দ্রুত সংস্কার করা না হলে হাজার হাজার মানুষের দুর্ভোগ আরও বাড়বে। এছাড়া চর বিশ্বনাথপুর এলাকায় একটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। ব্রিজটি অচল থাকায় নির্বাচনী কার্যক্রম পরিচালনাতেও সমস্যা দেখা দিতে পারে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা বলেন, “বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীরা দ্রুত সরেজমিনে পরিদর্শন করবেন। ব্রিজটি মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে।”

এলাকাবাসীর দাবি, দীর্ঘ ছয় মাসেও ব্রিজটির সংস্কার কাজ শুরু না হওয়ায় জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। তাই দ্রুত সংস্কার কাজ শুরু করে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের জোর দাবি জানিয়েছেন তারা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের কণ্ঠ থেকে জলবায়ু নীতি: বাংলাদেশ কি শুনবে তরুণ জলবায়ু নেতাদের?

কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত’ থাকার ঘোষণা

দাউদকান্দিতে প্রাইভেটকারে মিলল ১০০ কেজি গাঁজা, পুলিশের অভিযানে চালক উধাও

দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদেশি স্বার্থের প্রতিবাদে প্রেসক্লাব এলাকায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ

নওগাঁয় ১৭ অক্টোবর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা

ভূরুঙ্গামারীতে হোটেলে পুলিশের অভিযান, ৭ হাজার ইয়াবার তথ্য

পরাজিত শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বগুড়া যুবদল

সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে বজ্র ফেলার অভিযোগ

বগুড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ৬ দফা দাবিতে বিক্ষোভ

১০

বগুড়ায় সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রেলস্টেশনে বিক্ষোভ মিছিল

১১

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

১২

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

১৩

জাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট অনুষ্ঠিত

১৪

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

১৫

দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত সাবেক সেনা সদস্য

১৬

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

১৭

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

১৮

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

১৯

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

২০