রিফাত আহমেদ, স্টাফ রিপোর্টার
১৩ এপ্রিল ২০২৬, ৯:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: র‍্যাবের সাঁড়াশি অভিযানে মূলহোতা মঈনসহ গ্রেপ্তার ৭

Share this news with

রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় সেন্টার ফর কিডনী ডিজিজেস এ্যান্ড ইউরলজি হসপিটাল (সিকেডি ইউরলজি) -কে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর চাঁদাবাজির ঘটনায় মূলহোতা মঈন উদ্দিনসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অভিযান শুরু করে।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল ২০২৬ তারিখে শেরে বাংলা নগর এলাকায় অবস্থিত সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনার খবর ছড়িয়ে পড়লে তা ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। ঘটনার পরপরই আনুমানিক রাত ১টা ৪০ মিনিটে র‍্যাব-২ এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাদী ডা. কামরুল ইসলামের সাক্ষাৎকার গ্রহণ করে এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। একইসঙ্গে অভিযুক্ত মঈন উদ্দিনের ব্যবহৃত মোবাইল নম্বর সংগ্রহ করে তদন্ত কার্যক্রম শুরু করা হয়।

পরবর্তীতে র‍্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রথমে সুমনকে শেরে বাংলা নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর একই এলাকা থেকে মঈনের সহযোগী লিটনকে আটক করা হয় র‍্যাব-২ এর অভিযানে।

অন্যদিকে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. স্বপন কাজী (৩৬) এবং মো. শাওন হোসেন (২৫) নামের আরও চারজনকে র‍্যাব-৪ পৃথক অভিযানে গ্রেপ্তার করে।

সবশেষে চাঁদাবাজি চক্রের মূলহোতা হিসেবে চিহ্নিত মঈন উদ্দিন (৪২) কে নড়াইল জেলার কালিয়া থানা এলাকা থেকে র‍্যাব-৬ গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাবের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তারকৃত সুমন, মঈনের সহযোগী লিটন, ফালান মিয়া, মো. রুবেল, মো. স্বপন কাজী এবং মো. শাওন।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, হাসপাতালকেন্দ্রিক চাঁদাবাজির এ ঘটনাটি জনমনে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে এবং সংশ্লিষ্টদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন সচেতন মহল।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

১০

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

১১

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

১২

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১৩

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১৪

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১৫

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

১৬

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৭

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

১৮

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

১৯

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

২০