কুড়িগ্রাম প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

Share this news with

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ও প্রস্তুতির অভিযোগ তুলে এর প্রতিবাদে তাঁর নিজ জেলা কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতা-কর্মীরা। বুধবার সকালে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​সকালের দিকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতা-কর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে কলেজ মোড়ের দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা প্রমুখ। এছাড়াও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক, জেলা বিএনপির সদস্য শহিরুজ্জামান সাজু, আশরাফুল হক রুবেল, শাহিন শেখ রঞ্জু,তারিক নাজমুল রোকন, জামিল আহমেদ, সাইয়েদ আহমেদ বাবু, আবু মুসা দুলু, জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা,সাধারণ সম্পাদক মোসলেমা মিলি, সিনিয়র সহ-সভাপতি নাজমুন নাহার বিউটি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন, সদস্য সচিব ইদ্রিস আলী, তাঁতী দলের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, ওলামা দলের সভাপতি ডাঃ ফজলুল হক, সাধারণ সম্পাদক ইউনুছ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

​সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনার মাধ্যমে ফ্যাসিস্ট শক্তিগুলো এখনো সক্রিয় থাকার প্রমাণ দিচ্ছে। তাঁরা আরও বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাবেশ থেকে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় ব্যাংক কর্মকর্তা ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

১

বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

২

রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

৩

বগুড়ায় মাদকের ডিলার মা-পুত্র, উদ্ধার বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল

৪

‎শ্বাসরোধে হত্যা করা হয় নুহাকে, দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

শাহবাগে জেডিপির বিক্ষোভ মিছিল, শেষ হবে টিএসসিতে

৬

জলবায়ু ন্যায়বিচার: বাংলাদেশের প্রাপ্য কি নতুন ঋণের বোঝা?

৭

বগুড়ার আজিজুল হক কলেজে ছাত্রদলের প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

৮

ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত

৯

আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

১০

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, ইউপি সদস্যের লাশ হস্তান্তর

১১

বগুড়ায় মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল দুই ইউপি সদস্যের

১২

মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ১

১৩

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

১৪

জ্বালাও-পোড়াও ও গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ

১৫

মিরপুর-১৪ কাফরুলে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন

১৬

বিশ্ব আকুপাংচার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

১৮

রংপুরে ‘অপরাজেয় তারুণ্য ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল’

১৯

আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

২০