সর্বশেষ
||নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার, আটক ১||‎মাটিরাঙ্গায় বন‌্যায় ক্ষ‌তি গ্রস্থ কৃষকদের মাঝে আমন ধান ও সবজীর বীজ বিতরণ||ফুলবাড়ীতে এনসিপির মিছিলে বিএনপির হামলা, আহত-২৫, গুরুতর-৭||সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা||‎মাটিরাঙ্গায় পরকিয়ার জেরে দুই সন্তান রেখে পালাল গৃহবধূ, থানায় জিডি||‘ক্ষমতার নয়, সিস্টেমের পরিবর্তনই ছিল জুলাইয়ের লক্ষ্য’— ডা. শফিকুর রহমান||যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত: খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত, আরেক শিক্ষকের বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত||ডেভিড ইমনের তথ্যে ফটিকছড়িতে অভিযান, উদ্ধার দেশি-বিদেশি অস্ত্র||রামপালে খানজাহান আলী বিমানবন্দর: চীনের বিনিয়োগে নতুন আশার আলো, বদলে যেতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি||বন্ধ শিল্পকারখানা চালুতে প্রধানমন্ত্রীর নির্দেশ
অনলাইন ডেস্ক | প্রেস ডেস্ক বিডি
৩০ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত: খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত, আরেক শিক্ষকের বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত

Share this news with

যৌন হয়রানির অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. রেজাউল ইসলামকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রুবেল আনসারের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় এ দুটি সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, যৌন হয়রানি নিরোধকেন্দ্রের তদন্ত প্রতিবেদনের সুপারিশ পর্যালোচনার পর অধ্যাপক রেজাউল ইসলামের বিরুদ্ধে চাকরিচ্যুতির সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। অন্যদিকে ড. রুবেল আনসারের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে অধিকতর তদন্তের জন্য পৃথক উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গঠিত তদন্ত কমিটিতে দুইজন সিন্ডিকেট সদস্য, একজন অভিজ্ঞ আইনজীবী, বিভাগীয় কমিশনার কার্যালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেলের পরিচালক অন্তর্ভুক্ত থাকবেন।

গত জুন মাসে এক নারী শিক্ষার্থী অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপের মাধ্যমে অধ্যাপক রেজাউল ইসলাম তাকে অনাকাঙ্ক্ষিত ও অশালীন বার্তা পাঠিয়েছেন। অভিযোগের পর বিশ্ববিদ্যালয় যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্র সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

অভিযোগকারী শিক্ষার্থীর ভাষ্য অনুযায়ী, ফেসবুকে সংযুক্ত হওয়ার পর শিক্ষক নিয়মিত বার্তা পাঠাতে শুরু করেন। সময়ের সঙ্গে বার্তাগুলোর ভাষা ও বিষয়বস্তু তাকে অস্বস্তিতে ফেলে। তিনি আরও জানান, দীর্ঘদিন ভয় ও সংকোচের কারণে বিষয়টি প্রকাশ না করলেও পরে আনুষ্ঠানিক অভিযোগ করেন।

ঘটনার সময় শিক্ষক ও শিক্ষার্থীর কথোপকথনের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে শিক্ষক শিক্ষার্থীকে “সুগার ড্যাডি” ও “সুগার বেবি” সম্পর্কে প্রশ্ন করেছেন বলে অভিযোগ ওঠে।

এদিকে, দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এবং বিজয় ’২৪ হলের নারী ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে এক ক্যান্টিনকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা। তারা ক্লাস-পরীক্ষা বর্জন, প্রশাসনিক কার্যক্রমে অংশ না নেওয়া এবং প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বশেষ সিদ্ধান্তকে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির আংশিক বাস্তবায়ন হিসেবে দেখা হচ্ছে। তবে তদন্তাধীন অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি এবং শিক্ষার্থীদের অন্যান্য দাবি পূরণের অগ্রগতির ওপর পরবর্তী পরিস্থিতি নির্ভর করবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

‎মাটিরাঙ্গায় বন‌্যায় ক্ষ‌তি গ্রস্থ কৃষকদের মাঝে আমন ধান ও সবজীর বীজ বিতরণ

ফুলবাড়ীতে এনসিপির মিছিলে বিএনপির হামলা, আহত-২৫, গুরুতর-৭

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা

‎মাটিরাঙ্গায় পরকিয়ার জেরে দুই সন্তান রেখে পালাল গৃহবধূ, থানায় জিডি

‘ক্ষমতার নয়, সিস্টেমের পরিবর্তনই ছিল জুলাইয়ের লক্ষ্য’— ডা. শফিকুর রহমান

যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত: খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত, আরেক শিক্ষকের বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত

ডেভিড ইমনের তথ্যে ফটিকছড়িতে অভিযান, উদ্ধার দেশি-বিদেশি অস্ত্র

রামপালে খানজাহান আলী বিমানবন্দর: চীনের বিনিয়োগে নতুন আশার আলো, বদলে যেতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

বন্ধ শিল্পকারখানা চালুতে প্রধানমন্ত্রীর নির্দেশ

১০

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-১ এ গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা, নাগরিক সমস্যা সমাধানে আশ্বাস

১১

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান

১২

নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

১৩

রামপুরা ব্রিজে বাসে উঠতে গিয়ে চাকার নিচে পড়ে নিহত ১, চালক ও বাস আটক

১৪

জাবিতে প্রশাসনিক রদবদল: প্রক্টরের পর চার সহকারী প্রক্টরের পদত্যাগ

১৫

গোবিপ্রবির দুই বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ

১৬

বন্দুক উদ্ধার, অস্ত্র কেনাবেচার অভিযোগে আটক দুইজন কারাগারে

১৭

চিতলমারীতে সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে মাসিক পর্যালোচনা সভা

১৮

ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন

১৯

‘জাকসু ভিপির দাবির পর আবাসন নীতিতে পরিবর্তন, ছাত্র শৃঙ্খলা বিধি লঙ্ঘনের অভিযোগ’

২০