সর্বশেষ
||মান্দায় মাদকবিরোধী অভিযান: ৪০০ লিটার চোলাই মদ ও সরঞ্জাম জব্দ, গ্রেপ্তার ৪||লালমনিরহাটে জমি বিরোধের জেরে যুবককে হত্যা,নারীসহ ৩ আসামি গ্রেপ্তার||সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার||লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত||ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ-ণধ-র্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩||হোমনায় ৩০কেজি গাঁজা বহনকারী গাড়ী সহ ড্রাইভার আটক||নওগাঁয় স্কুল শিক্ষার্থীদের নিয়ে রক্তদাতা দিবস উদযাপন||রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যাঃ সিসিটিভিতে ঘাতক চক্রের ৬ জন শনাক্ত||প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান||খাগড়াছড়িতে মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরির সময় যুবক আটক

মাতামুহুরীর পথচলা: প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে কক্সবাজারে নতুন উপজেলার যাত্রা

Share this news with

বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে কক্সবাজারে যাত্রা শুরু হলো নতুন এক উপজেলা “মাতামুহুরী”-এর, যেই নামটির রয়েছে অসংখ্য অগণিত ইতিহাস।

উপকূলীয় অঞ্চলের সাতটি ইউনিয়ন নিয়ে কক্সবাজারের চকরিয়ায় নবগঠিত এই “মাতামুহুরী” উপজেলার আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এর আগে গত ১৯ মে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের বদরখালী, ঢেমুশিয়া, পশ্চিম বড়ভেওলা, কোনাখালী, বিএমচর, পুর্ববড় ভেওলা ও সাহারবিলসহ ৭টি ইউনিয়নের সমন্বয়ে নতুন ‘মাতামুহুরী’ উপজেলা হিসেবে চূড়ান্তভাবে গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর উদ্বোধনের অনুভূতি প্রকাশ করে পুর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুনর রশীদ বলেন, মাতামুহুরী উপজেলা যাত্রার মাধ্যমে অবহেলিত এলাকাগুলোর উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রীর সহধর্মিণী এডভোকেট হাসিনা আহমদ, কক্সবাজারের সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, চকরিয়া ও মাতামুহুরী উপজেলার ইউএনও শাহীন দেলোয়ার, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, বিএনপির নেতৃবৃন্দ সহ স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মাদকবিরোধী অভিযান: ৪০০ লিটার চোলাই মদ ও সরঞ্জাম জব্দ, গ্রেপ্তার ৪

লালমনিরহাটে জমি বিরোধের জেরে যুবককে হত্যা,নারীসহ ৩ আসামি গ্রেপ্তার

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ-ণধ-র্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

হোমনায় ৩০কেজি গাঁজা বহনকারী গাড়ী সহ ড্রাইভার আটক

নওগাঁয় স্কুল শিক্ষার্থীদের নিয়ে রক্তদাতা দিবস উদযাপন

রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যাঃ সিসিটিভিতে ঘাতক চক্রের ৬ জন শনাক্ত

প্রত্যন্ত চরের স্বপ্নবাজ থেকে সফল উদ্যোক্তা ও মানবিকতার বাতিঘর: মিজানুর রহমান মিজান

খাগড়াছড়িতে মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরির সময় যুবক আটক

১০

শিবিরের বিরুদ্ধে গুমের নাটক সাজিয়ে সরকারকে দোষারোপ ও নারী নির্যাতনের অভিযোগ তুলে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১১

শিবিরের অপপ্রচারের প্রতিবাদে সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১২

ছাত্রশিবিরের বিরুদ্ধে বগুড়ার শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১৩

মাতামুহুরীর পথচলা: প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে কক্সবাজারে নতুন উপজেলার যাত্রা

১৪

প্রভাবশালীর থাবায় কুয়াকাটায় বিনিয়োগকারী অসহায়: বুলডোজারে ভেঙে ফেলা হলো সীমানা প্রাচীর

১৫

সমালোচনার পর শিক্ষার্থীদের দাবিতে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ম্যাচ দেখাবে রাকসু

১৬

রাবিতে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের পাল্টাপাল্টি শোডাউন

১৭

রক্ত দান করলে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দেওয়ার ঘোষণা ববি ছাত্রদল নেতার

১৮

মহিপুরে পুলিশের অভিযান: এক সপ্তাহে ৪ কেজি গাঁজাসহ আটক ৭, পলাতক ২

১৯

বরগুনার তালতলী থানা ব্যারাকে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

২০