এ এম ফাহাদ, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
৩০ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎মাটিরাঙ্গায় বন‌্যায় ক্ষ‌তি গ্রস্থ কৃষকদের মাঝে আমন ধান ও সবজীর বীজ বিতরণ

Share this news with

‎খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে বিনামূল্যে উফশী জাতের আমন ধান ও গ্রীষ্মকালীন সবজির বীজ বিতরণ করা হয়েছে।

‎বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসের সামনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ৫০০ ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আমন ধান বীজ এবং ৪০০ কৃষকের মাঝে গ্রীষ্মকালীন সবজির বীজ তুলে দেওয়া হয়।

‎মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. সাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।

‎অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমেন চাকমা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সেলিম রানাসহ কৃষি অফিসের পদস্থ কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

‎মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. সাহাবুদ্দিন আহমেদ জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি করে আমন ধান বীজ দেওয়া হয়েছে। এছাড়া ৪০০ কৃষকের মাঝে ৭টি আইটেমের উন্নত জাতের গ্রীষ্মকালীন সবজি বীজ এবং প্রত্যেককে ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার প্রদান করা হয়। পুষ্টির চাহিদা পূরণ ও অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করতে স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত কৃষকদের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়েছে। মাটিরাঙ্গার কৃষি খাতকে দ্রুত পুনর্গঠন করতে সরকারের এমন সময়োপযোগী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা।

‎প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। দেশের যেকোনো প্রান্তের মানুষ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলে সরকার সবসময় তাদের পাশে এসে দাঁড়ায়। মাটিরাঙ্গায় সাম্প্রতিক বন্যায় আমাদের প্রান্তিক কৃষকরা চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের এই ক্ষতি পুষিয়ে নিতে এবং কৃষি খাতকে দ্রুত ঘুরে দাঁড় করাতে এই সহায়তা দেওয়া হলো।

‎তিনি আরও বলেন, বিতরণকৃত বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করে কৃষকরা যদি সময়মতো আবাদ শুরু করতে পারেন, তবেই আমাদের এই উদ্যোগ সার্থক হবে। সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন সবসময় কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ নিয়ন্ত্রণে শেরপুর থানা পুলিশের কঠোর অবস্থান

নোবিপ্রবিতে অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি, শোকজ দুই শিক্ষককে

বান্দরবানে ৫% কোটা পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের মিছিল-সমাবেশ

সাভারে এসআই আলতাফ হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাবি ক্যাম্পাসে ২০০ ডাস্টবিন স্থাপনের উদ্যোগ, উপাচার্যের সঙ্গে ছাত্রদলের বৈঠক

বান্দরবানে ২৪৪ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

ডাকসুর এক বছরের কার্যক্রমের বিবরণ উপস্থাপন

বগুড়ায় ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের কমিটি পুনর্গঠন, সভাপতি সলিমুল্লাহ ও সম্পাদক মামুন

দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, আটক তিন

১০

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পানি উৎপাদন, প্রতিষ্ঠানকে জরিমানা

১১

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন নিয়ে মিরপুরে যুবদলের বিক্ষোভ

১২

ধুনটে থাবা বসাচ্ছে অনলাইন জুয়া, আসক্ত হচ্ছে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ

১৩

থানচিতে আগুনে পুড়ল ১৩ দোকান

১৪

ছাড়পত্র-লাইসেন্স ছাড়াই বান্দরবানের অধিকাংশ করাতকল

১৫

ইতিহাস বিকৃতির চক্রান্তের বিরুদ্ধে ঢাবিতে ছাত্র ফেডারেশনের সংহতি সমাবেশ

১৬

ধুনটে ১১ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার

১৭

বগুড়ায় ধর্ষণ ও মাদক মামলায় গ্রেপ্তার ৪, ইয়াবার চালান জব্দ

১৮

ডাকসুর ক্ষতিগ্রস্ত সংগ্রহশালা পরিদর্শন ইউটিএল প্রতিনিধিদলের

১৯

রাজশাহীতে আলিফ ট্রেডার্স বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

২০