সর্বশেষ
||রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ||বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও গার্ডার সংস্কার||বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত- ৩, আহত-২||ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি||ধুনটে জমি বিরোধে গুদামঘরে আগুন, রামদা দেখিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ||কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান, মাতারবাড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন||রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ||আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা||শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান||‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’
আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
১৪ জুন ২০২৬, ২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহিপুরে পুলিশের অভিযান: এক সপ্তাহে ৪ কেজি গাঁজাসহ আটক ৭, পলাতক ২

Share this news with

পটুয়াখালীর মহিপুর থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গত এক সপ্তাহে মাদকবিরোধী বিশেষ অভিযানে ব্যাপক সফলতা অর্জন করেছে। গত ৯ জুন থেকে ১৪ জুন পর্যন্ত পরিচালিত ধারাবাহিক সাঁড়াশি অভিযানে মোট ৪ কেজি ৪০ গ্রাম গাঁজাসহ সাতজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে মাদক বিক্রির নগদ ৩৬ হাজার ৪০০ টাকাও জব্দ করা হয়েছে।

অভিযানের শুরুতে ৯ জুন, ২০২৬ তারিখে মহিপুর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে মহিপুর টিএন্ডটি অফিসের সামনে থেকে মাদক বিক্রয়কালে মোঃ ইব্রাহিম হাওলাদার (৫২) ও তার স্ত্রী মোসাঃ পারভীন বেগমকে (৪২) আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩৬ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে ১২ জুন, ২০২৬ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশ নয়ামিশ্রিপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ মোঃ হারুন ঘরামী (৩০), মোসাঃ হামিদা বেগম (৪০) ও মোসাঃ পারুল বেগমকে (৪০) গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এসময় মোঃ আলী হোসেন ঘরামী (৪৫) ও মোঃ আমির হোসেন (৪০) নামে দুইজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সবশেষ ১৪ জুন, ২০২৬ ভোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মহিপুর থানাধীন লতাচাপলীর ০৭নং ওয়ার্ডস্থ তাজেপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ১ কেজি গাঁজাসহ মোঃ রুবেল হাওলাদার (৩২) ও মোঃ বাবুল মৃধাকে (৪৯) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। যারা অভিযানে পালিয়ে গেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের জোরালো তৎপরতা অব্যাহত রয়েছে।

স্থানীয় সচেতন মহল পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের ধারাবাহিক অভিযান চললে তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। তবে এলাকাবাসীর প্রত্যাশা, মাঠপর্যায়ের খুচরা বিক্রেতাদের পাশাপাশি মাদকের নেপথ্যের বড় ব্যবসায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। এবং সমুদ্র ও স্থলপথে কঠোর নজরদারি সহ মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি করা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও গার্ডার সংস্কার

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত- ৩, আহত-২

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি

ধুনটে জমি বিরোধে গুদামঘরে আগুন, রামদা দেখিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ

কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান, মাতারবাড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ

আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা

শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান

‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’

১০

জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের

১১

বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর

১২

নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ

১৩

পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান

১৪

জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান

১৫

গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ

১৬

নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

১৭

রাজধানীর চকবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬০ বছরের ব্যক্তির মৃত্যু

১৮

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক গুরুতর আহত

১৯

চরভদ্রাসনকে অপরাধমুক্ত করার ঘোষণা ওসি সফর আলীর

২০