সর্বশেষ
||“জুলাই সনদ নিয়ে জামায়াত মিথ্যাচার করছে, জনগণ তাদের ক্ষমা করবে না”— ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল||ঈদ যাত্রা: শুক্রবার জবি থেকে বিভাগীয় শহরের উদ্দেশ্য ছেড়ে যাবে বাস||সুনামগঞ্জের গবিন্দপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩||ভূরুঙ্গামারীতে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়: এক নতুন সম্ভাবনার সূচনা||লবণের মাঠে আশা-হতাশার দিন কাটে মহেশখালীর চাষীদের||রামগঞ্জে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন, অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত||নাটোর ইউনাইটেড প্রেসক্লাবে বাংলা টিভির ১ দশকে পদার্পণ উদযাপন||“ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি” প্রতিপাদ্যে চান্দাশ ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত||নওগাঁয় গ্রাম পুলিশের কাজের স্বীকৃতি: পুরস্কৃত হলেন নিয়ামতপুরের মনসুর আলী||আসন্ন বগুড়া সিটি নির্বাচনে ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মানিক সরকারের অঙ্গীকার

ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

Share this news with

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৩ নং তিলাই ইউনিয়নে ভিজিএফ (ভার্নারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল ৮টা ৩০ মিনিট থেকে তিলাই ইউনিয়ন পরিষদ চত্বরে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহার আনন্দ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে সরকারের এই বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। ৩ নং তিলাই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ৩ হাজার ৮৩০ জন দুস্থ, অসহায় ও নিম্নআয়ের কার্ডধারী পরিবারের মাঝে পরিবার প্রতি ১০ কেজি করে উচ্চমানের চাউল বিতরণ করা হচ্ছে। সকাল থেকেই কার্ডধারী নারী-পুরুষেরা সুশৃঙ্খল লাইনে দাঁড়িয়ে তাদের চাউল সংগ্রহ করেন।

চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইউনিয়ন পরিষদ চত্বরে উপস্থিত ছিলেন ৩ নং তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম। এছাড়াও সার্বিক প্রক্রিয়া তদারকি করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা (ফিল্ড অফিসার) জাহাঙ্গীর আলম।

বিতরণকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন তিলাই ইউনিয়ন পরিষদের সচিব, স্থানীয় সংসদ সদস্যের (এমপি) মনোনীত প্রতিনিধি, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর বারেকসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী আসনের সদস্যবৃন্দ।

চাল বিতরণ কার্যক্রমের সার্বিক বিষয়ে তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বলেন, “পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের এই খাদ্য সহায়তা যাতে প্রকৃত গরিব ও অসহায় পরিবারগুলোর হাতে পৌঁছায়, আমরা প্রথম থেকেই সেই চেষ্টা করে আসছি। প্রতিটা ওয়ার্ডে অত্যন্ত স্বচ্ছতার সাথে তালিকা যাচাই-বাছাই করে এই চাল পৌঁছে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ যেন কোনো ভোগান্তি ছাড়াই তাদের প্রাপ্য উপহার নিয়ে বাড়ি ফিরতে পারেন, সে জন্য আমরা সব ধরনের প্রস্তুতি রেখেছি।”

এ সময় তিনি কার্ডধারী এবং স্থানীয় চাল ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “সরকারি এই সাহায্য শুধুমাত্র অসহায় পরিবারগুলোর ঈদের আনন্দের জন্য। এই চাউল যেন কোনো অবস্থাতেই কোনো অসাধু ব্যবসায়ী বা ব্যাপারীর কাছে বিক্রি করা না হয়। যদি চাউল কেনাবেচার বা কোনো ধরনের অনিয়মের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়, তবে আমরা প্রশাসনের কঠোর সহযোগিতা নেব এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সরেজমিনে দেখা গেছে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে চাল নিতে পেরে এলাকার দুস্থ পরিবারগুলোর মাঝে ঈদের আনন্দ লক্ষ্য করা গেছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কঠোর নজরদারির কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই চাল বিতরণ কার্যক্রম সফলভাবে এগিয়ে চলছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“জুলাই সনদ নিয়ে জামায়াত মিথ্যাচার করছে, জনগণ তাদের ক্ষমা করবে না”— ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঈদ যাত্রা: শুক্রবার জবি থেকে বিভাগীয় শহরের উদ্দেশ্য ছেড়ে যাবে বাস

সুনামগঞ্জের গবিন্দপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

ভূরুঙ্গামারীতে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়: এক নতুন সম্ভাবনার সূচনা

লবণের মাঠে আশা-হতাশার দিন কাটে মহেশখালীর চাষীদের

রামগঞ্জে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন, অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত

নাটোর ইউনাইটেড প্রেসক্লাবে বাংলা টিভির ১ দশকে পদার্পণ উদযাপন

“ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি” প্রতিপাদ্যে চান্দাশ ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

নওগাঁয় গ্রাম পুলিশের কাজের স্বীকৃতি: পুরস্কৃত হলেন নিয়ামতপুরের মনসুর আলী

আসন্ন বগুড়া সিটি নির্বাচনে ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মানিক সরকারের অঙ্গীকার

১০

ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

১১

টেকসই কৃষি উন্নয়নে পাটগ্রামে কৃষক গ্রুপ গঠন কার্যক্রম জোরদার

১২

তৃণমূলে ন্যায়বিচার নিশ্চিতকরণে মনোহরদীতে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

১৩

গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

১৫

স্বচ্ছতা ও সেবায় প্রশাসনিক দৃষ্টান্ত স্থাপন করলেন হোসেনপুরের ইউএনও

১৬

বগুড়ায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আশঙ্কাজনক ১

১৭

জাবি মার্কেটিং বিভাগে প্রথমবারের মতো ইনডোর গেমসের আয়োজন

১৮

গাজীপুর থেকে নাটোরে মোটরসাইকেল চুরি করতে এসে গণধোলাই খেলেন চোর

১৯

বগুড়ায় হাসি-কান্না আর নাটকীয়তায় সম্পন্ন হলো এসএসসি পরীক্ষা

২০