
বিশ্ব আকুপাংচার দিবস-২০২৬ উপলক্ষে চিকিৎসাক্ষেত্রে আকুপাংচার পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক নিয়ে রাজধানী ঢাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের তৃতীয় তলায় মেডিগো হেলথকেয়ার চাইনিজ আকুপাংচার সেন্টারের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাইনিজ আকুপাংচার সেন্টারের প্রতিষ্ঠাতা ডা. মো. মোশফিকুর রহমান, মেডিগো হেলথকেয়ার লিমিটেডের আকুপাংচার বিশেষজ্ঞ ডা. আব্দুল কাইয়ুম খান এবং প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা ডা. ইয়াজদান চৌধুরী।
আলোচনা সভায় চিকিৎসাক্ষেত্রে আকুপাংচার পদ্ধতির প্রয়োগ, এর কার্যকারিতা এবং স্বাস্থ্যসেবায় এ চিকিৎসাপদ্ধতি সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে আকুপাংচার চিকিৎসা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্যসেবায় এ পদ্ধতির সম্ভাবনা সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে।
মন্তব্য করুন