আবদুল মোতালেব, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিলিং সিস্টেম আধুনিকায়ন: নোয়াখালীতে ৪ দিন বিদ্যুৎ বিল পরিশোধ বন্ধ

Share this news with

গ্রাহক সেবাকে আরও আধুনিক, দ্রুত ও কার্যকর করতে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি তাদের বিদ্যমান বিলিং সফটওয়্যার উন্নত করার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে চালু করা হচ্ছে ‘Integrated Centralized Billing System (ICBS)’—একটি কেন্দ্রীয় ডিজিটাল বিলিং ব্যবস্থা।

এই নতুন সিস্টেমে রূপান্তরের কারিগরি কাজ সম্পন্ন করতে আগামী ৫ মে থেকে ৯ মে ২০২৬ পর্যন্ত জেলাজুড়ে সব ধরনের বিদ্যুৎ বিল পরিশোধ সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

চাটখিল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জুনায়দুর রহমান বুধবার (২২ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই কেন্দ্রীয় বিলিং সিস্টেম চালু হলে গ্রাহকরা আরও দ্রুত, নির্ভুল এবং সমন্বিত সেবা পাবেন।

সমিতি সূত্রে জানা গেছে, ৫ মে বিকেল ৪টা থেকে ৯ মে সকাল ৯টা পর্যন্ত কোনো ব্যাংক, এজেন্ট ব্যাংক কিংবা বিদ্যুৎ অফিসের ক্যাশ কাউন্টারে বিল গ্রহণ করা হবে না। পাশাপাশি মোবাইল ব্যাংকিং সেবা—বিকাশ ও রকেট—এর মাধ্যমেও ৫ মে রাত ১১টা ৫৯ মিনিট থেকে ৯ মে সকাল ৯টা পর্যন্ত বিল পরিশোধের সুবিধা বন্ধ থাকবে।

তবে গ্রাহকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। যেসব গ্রাহকের বিল পরিশোধের নির্ধারিত সময়সীমা এই সময়ের মধ্যে পড়বে, তারা ১০ মে ২০২৬ তারিখে কোনো ধরনের বিলম্ব মাশুল বা জরিমানা ছাড়াই বিল পরিশোধ করতে পারবেন।

সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ সকল গ্রাহকের সহযোগিতা কামনা করেছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ হাজার টাকা বেতনের দাবিতে শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ, কোনাবাড়ী পুলিশ বক্সে আগুন

১

বগুড়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

২

মিরপুর-১০ গোলচত্বরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

৩

নেতানিয়াহুর নির্বাচনী ধাক্কা, মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ: বাংলাদেশের উদ্বেগ কোথায়?

৪

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

৫

কুড়িগ্রামে এইচএসসিতে ৯ কলেজের পাসের হার শূন্য, ফেল ৭০ পরীক্ষার্থী

৬

বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে বিএনপির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

৭

ধুনটে গোসাইবাড়ি মহিলা কলেজে এইচএসসিতে পাস করেননি কেউ

৮

রাজশাহীতে বগুড়ার স্কেটারদের ১৫ পদক জয়

৯

বগুড়ায় নিজ ঘর থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

১০

বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন

১১

ধুনটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

১২

হকার উচ্ছেদ কার্যক্রম দীর্ঘস্থায়ী করার দাবিতে শাহবাগে মানববন্ধন

১৩

বগুড়ার পাঁচ কলেজে সবাই ফেল

১৪

শহীদ ওসমান হাদির বিচারপ্রক্রিয়া নিয়ে জনতার ঐক্যের জরুরি সংবাদ সম্মেলন

১৫

এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন

১৬

মিরপুর-১০ গোলচত্বরে শ্রমিকদের অবরোধ, বন্ধ যান চলাচল

১৭

সরকারি চাকরিতে বয়সসীমা ৪০ বছর ও বেসরকারিতে উন্মুক্ত করার দাবিতে নারী সমাবেশ

১৮

দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

১৯

কুষ্টিয়ায় বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের অভিযোগ, যুবকের হাত বিচ্ছিন্ন

২০