নিজস্ব প্রতিবেদক
১৪ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ-জ্বালানি সংকট: সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি ডা. শফিকুর রহমানের

Share this news with

দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

শুক্রবার (১৪ আগস্ট) এ বিষয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। একই চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ সচিবালয়েও দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎনির্ভর শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্য ও উৎপাদন কার্যক্রমেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে চিঠিতে। এসব কারণে দেশের মানুষের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে বলেও উল্লেখ করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে বর্তমান সংকট নিয়ে সংসদে আলোচনা করা এবং দ্রুত করণীয় নির্ধারণ করা প্রয়োজন। সংকটের কারণ চিহ্নিত করে কার্যকর সমাধানের পথ বের করতে সংসদীয় আলোচনাকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।

এ অবস্থায় বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং দ্রুত সমাধানের উদ্যোগ নিতে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আয়োজনের জন্য রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানানো হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে নিখোঁজের একদিন পর ধানখেত থেকে যুবকের লাশ উদ্ধার

১

ট্রাইব্যুনাল-১ এ জিয়াউল আহসানের গাড়িবহর প্রবেশ

২

শহরের সুবিধার অর্থনীতি আসলে কার কাঁধে দাঁড়িয়ে?

৩

গোবিপ্রবিতে মধ্যরাতে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ

৪

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

৫

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

৬

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

৭

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

৮

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

৯

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

১০

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

১১

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

১২

‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৩

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

১৪

স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চাই: আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকীতে বিচার দ্রুত কার্যকরের দাবি

১৫

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ

১৬

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ৭০ লাখ ঘনফুট

১৭

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

১৮

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

১৯

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ

২০