সর্বশেষ
||কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার||সিএমপিতে বড় রদবদল: তিন উপ-পুলিশ কমিশনারের দপ্তর পরিবর্তন||পতেঙ্গায় ৮০০ কেজি চোরাই চিনিসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার||রাঙ্গামাটিতে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক||কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন||বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রস্তুতিকালে পুলিশের অভিযানে আটক ৬||পতেঙ্গা টার্মিনালে সক্ষমতার নতুন অধ্যায়: চীন থেকে এলো ৩০ মিলিয়ন ডলারের ৪ আধুনিক ক্রেন||যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব, পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন||কুমিল্লা বোর্ডে নজিরবিহীন বিপর্যয়: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থী শূন্য ৮ কলেজ||৪ দিন পর সীমান্তে উদ্ধার বাক ও মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ ফিরলেন আপনজনের কাছে

বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রস্তুতিকালে পুলিশের অভিযানে আটক ৬

Share this news with

বরগুনার বেতাগী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাশকতা কার্যক্রমের প্রস্তুতিকালে ৬ জনকে আটক করেছে বেতাগী থানা পুলিশ।

শুক্রবার (১৯ জুন ২০২৬) বিকেলে উপজেলার ফেরিঘাট এলাকার দুর্জয় ভাস্কর্যের আশপাশে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের কিছু কর্মী উপজেলার বিভিন্ন এলাকা থেকে ফেরিঘাট এলাকায় জড়ো হয়ে নাশকতা কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বেতাগী থানা পুলিশ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও ৬ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃতরা হলেন—পারভেজ, সিফাত, মাহিম, শাহীন, তাওহিদ ও নাঈম। তারা বেতাগী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে। এ সময় তাদের কাছ থেকে আওয়ামী লীগের কিছু হ্যান্ড পতাকাও উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা ছাত্রলীগের কোনো পদধারী নেতা-কর্মী কিনা—এ বিষয়ে জানতে চাইলে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, “জিজ্ঞাসাবাদে তারা কোনো সাংগঠনিক পদে থাকার বিষয়টি স্বীকার করেনি। ফলে তারা ছাত্রলীগের কোনো পদে রয়েছে কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

শুক্রবার রাত ৮টার দিকে বেতাগী থানা আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওসি মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও আগস্ট মাসকে কেন্দ্র করে কিছু নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী বেতাগী ফেরিঘাট এলাকার দুর্জয় ভাস্কর্যে উপজেলার বিভিন্ন স্থান থেকে এসে জড়ো হয়ে নাশকতা কার্যক্রম করার প্রস্তুতি নিচ্ছে – এমন সংবাদের ভিত্তিতে আমি নিজে থানার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করি। অনেকেই পালিয়ে যেতে সক্ষম হলেও ৬ জনকে আটক করা হয়েছে।”

তিনি আরও বলেন, এ উপজেলায় “যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

পুলিশের এ অভিযানের পর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার

সিএমপিতে বড় রদবদল: তিন উপ-পুলিশ কমিশনারের দপ্তর পরিবর্তন

পতেঙ্গায় ৮০০ কেজি চোরাই চিনিসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

রাঙ্গামাটিতে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রস্তুতিকালে পুলিশের অভিযানে আটক ৬

পতেঙ্গা টার্মিনালে সক্ষমতার নতুন অধ্যায়: চীন থেকে এলো ৩০ মিলিয়ন ডলারের ৪ আধুনিক ক্রেন

যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব, পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন

কুমিল্লা বোর্ডে নজিরবিহীন বিপর্যয়: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থী শূন্য ৮ কলেজ

৪ দিন পর সীমান্তে উদ্ধার বাক ও মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ ফিরলেন আপনজনের কাছে

১০

নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারেজ পরিদর্শনে তিন মন্ত্রী

১১

পুরোনো ভিডিও ও ছবি দিয়ে নোয়াখালীতে মিছিলের অপপ্রচার, আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ

১২

পুকুরের মোটরের তারে প্রাণ গেল মা-ছেলের

১৩

ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

১৪

জাবিতে প্রবেশিকা অনুষ্ঠান: জাকসুর ভিপির আসনে ছাত্রদলের আহ্বায়ক, জায়গা হয়নি শীর্ষ ৪ নেতার!

১৫

ববিতে লাগামহীন লোডশেডিংয়ে তীব্র ভোগান্তিতে শিক্ষার্থীরা, ব্যহত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম 

১৬

রাবি মার্কেটিং বিভাগ: র‍্যাগিংয়ের ভিডিও করায় প্রক্টরের সামনে সাংবাদিক ও রাকসু নেতাদের মারধর

১৭

নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর আগমন, জাবিতে ছাত্র ইউনিয়নের প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন

১৮

‘প্রভাবশালী নেতাদের সময় দিতে হয়’ – এনসিপি নেত্রী সাদিয়া আফরিন

১৯

এনসিপি নেতা সুজা উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি

২০