ফারহান লাবিব, বগুড়া জেলা প্রতিনিধি
২১ মে ২০২৬, ৪:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ার ধুনটে ঝড়ে বটগাছ ভেঙে জনদুর্ভোগ

ছবিঃ প্রেস ডেস্ক বিডি প্রতিনিধি

Share this news with

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের আমতলা এলাকায় আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে বয়ে যাওয়া হঠাৎ ঝড়ে একটি বিশাল আকৃতির পুরনো বটগাছ উপড়ে পড়েছে। গাছটি রাস্তার ওপর পড়ে যাওয়ায় ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে আকস্মিকভাবে ধুনট উপজেলার ওপর বিয়ে যাওয়া দমকা হাওয়া ও ঝড়ের তীব্রতায় গোসাইবাড়ী ইউনিয়নের আমতলা মোড় সংলগ্ন প্রাচীন এই বটগাছটি উপড়ে রাস্তার ওপর আছড়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাছটি যখন ভেঙে পড়ে, তখন আশেপাশে কোনো মানুষ বা যানবাহন ছিল না। ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা প্রাণহানির হাত থেকে রক্ষা পেয়েছে এলাকাবাসী। তবে গাছটি রাস্তার ওপর পড়ায় সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, “এই আমতলা এলাকার বটগাছটি অনেক পুরনো। এটি আমাদের এলাকার একটি পরিচিত ল্যান্ডমার্ক ছিল। ঝড়ে গাছটি এভাবে উপড়ে যাওয়ায় আমরা যেমন ব্যথিত, তেমনি যাতায়াতেও সমস্যার সৃষ্টি হয়েছে।”

বর্তমানে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহায়তায় গাছটির ডালপালা কেটে রাস্তা পরিষ্কার করার কাজ চলছে। দ্রুত গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।

এদিকে, হঠাৎ এই ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ার পাশাপাশি বৈদ্যুতিক লাইনেরও সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরণফাঁদে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতু, ঝুঁকিতে যান চলাচল

১

উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা ও দোয়া মাহফিল

২

শীতের আগাম সবজি চাষে সরগরম ধুনটের মাঠ

৩

জাতীয় প্রেসক্লাবে সীরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত

৪

তেল-গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেডিপির বিক্ষোভ সমাবেশ

৫

জাতীয় ঐক্য: সংকট উত্তরণের উপায় নিয়ে ভিপিএসএসসির গোলটেবিল আলোচনা

৬

গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন ও নদী খননের দাবিতে নাগরিক সমাবেশ

৭

ফুলবাড়ীতে ডিবির ঝটিকা অভিযান: ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৮

বগুড়ার শিশু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

৯

ফুফুর বাড়িতে বেড়াতে এসে ধুনটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১০

মোবাইল ছিনিয়ে নিতে বাধায় বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমকে হত্যা

১১

কালীগঞ্জে মাদক কারবারি আটকের পর ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

১২

রোয়াংছড়িতে আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতি ৫-৬ লাখ টাকা

১৩

সমুদ্রের ভাঙনে হারিয়ে যাচ্ছে বাবার কবর, শেষবারের মতো জিয়ারত ছেলের

১৪

ফেসবুকে অস্ত্র প্রদর্শনের ভিডিও ভাইরাল, এনসিপি নেতা মুজাহিদের ঘটনায় তদন্তে পুলিশ

১৫

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

১৬

জুয়ার টাকা উত্তোলন নিয়ে বাগবিতণ্ডা, গ্রেপ্তার ছাত্রলীগের সহ-সভাপতি

১৭

আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

১৮

নোয়াখালীতে ‎জ্বালানি ও নিত্যপণ্যের দাম নিয়ে প্রচারপত্র বিতরণ করলেন এমপি শাহজাহান

১৯

দেড় মিনিটে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’, সেই ইউএনও আবারও আলোচনায়

২০