
বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সভা শেষে হাসপাতালের বিভিন্ন বিভাগ ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন কমিটির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), বগুড়া জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ। সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ডা. মোঃ মজিদুল ইসলাম।
সভা শেষে তারা হাসপাতালের ডেঙ্গু ইউনিট পরিদর্শন করেন। এ সময় ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসাসেবার মান ও সার্বিক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক পরিবেশ, চিকিৎসাসেবার বর্তমান অবস্থা এবং রোগীদের সেবাপ্রাপ্তির বিষয়েও খোঁজখবর নেওয়া হয়।
মন্তব্য করুন