সর্বশেষ
||কুবিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা||সাংবাদিকদের সহায়তায় গঠিত ‘বাছাই কমিটিতে’ বগুড়ার কালাম আজাদ||জাবির প্রক্টর পদে পরিবর্তন, দায়িত্ব নিলেন অধ্যাপক জাকির হোসেন||প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতের বৈঠক, সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের আহ্বান||চীনের লিবারেশন আর্মির ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ||রোয়াংছড়িতে নানা আয়োজনে আষাঢ়ী পূর্ণিমা উদযাপন||হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ||আকাশ-মাসউদের নেতৃত্বে কুবির বাংলা বিভাগের ভাষা-সাহিত্য পরিষদ||সোনালী আঁশ এখন সোনালী অতীত||নন্দীগ্রামে পীরপাল নিয়ে উত্তেজনায় আদালতে পাল্টাপাল্টি মামলা
পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
১২ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পতেঙ্গায় কোস্টগার্ডের জোড়া অভিযান: বিপুল পরিমাণ চোরাই তেল ও স্ক্র্যাপ উদ্ধারসহ গ্রেপ্তার ২

Share this news with

চট্টগ্রামের পতেঙ্গায় পৃথক দুটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই লুব অয়েল, ডিজেল, লোহার স্ক্র্যাপ, ব্যাটারি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোস্ট গার্ড। এই ঘটনায় একটি ইঞ্জিনচালিত বোটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার (১২ জুন) কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১০ জুন) রাত ১১টার দিকে পতেঙ্গা থানার বহিঃনোঙ্গর এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’। এ সময় সন্দেহভাজন একটি গানবোটে তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে চুরি করা নিম্নলিখিত মালামাল উদ্ধার করা হয়— লুব অয়েল ১,১৩৪ লিটার, ব্যাটারি ৪টি, নগদ টাকা হিসেবে ২,২২৫ টাকা, দেশীয় অস্ত্র ৩টি ছুরি।

উদ্ধারকৃত এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৬৬ হাজার ৯০০ টাকা। চোরাচালানের কাজে ব্যবহৃত বোটটি জব্দ করার পাশাপাশি ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে কোস্ট গার্ড।

দ্বিতীয় অভিযান: ১১ নম্বর ঘাটে কাঠের বোট ও ডিজেল জব্দ

এদিকে, পরদিন বৃহস্পতিবার (১১ জুন) ভোর ৪টার দিকে পতেঙ্গার ১১ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। এই অভিযানে একটি বাণিজ্যিক জাহাজ থেকে চুরি হওয়া মালামাল জব্দ করা হয়— ডিজেল ৭০০ লিটার, লোহার স্ক্র্যাপ ২ টন।

জব্দকৃত এই মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার ৫০০ টাকা। অভিযানে চোরাই কাজে ব্যবহৃত একটি কাঠের বোটও আটক করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা দ্রুত পালিয়ে যাওয়ায় এই অভিযানে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

কমান্ডার সুমন আল মুকিত জানিয়েছেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। একই সাথে জব্দ করা মালামাল ও আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়াও প্রক্রিয়াধীন রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা

সাংবাদিকদের সহায়তায় গঠিত ‘বাছাই কমিটিতে’ বগুড়ার কালাম আজাদ

জাবির প্রক্টর পদে পরিবর্তন, দায়িত্ব নিলেন অধ্যাপক জাকির হোসেন

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতের বৈঠক, সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের আহ্বান

চীনের লিবারেশন আর্মির ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ

রোয়াংছড়িতে নানা আয়োজনে আষাঢ়ী পূর্ণিমা উদযাপন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

আকাশ-মাসউদের নেতৃত্বে কুবির বাংলা বিভাগের ভাষা-সাহিত্য পরিষদ

সোনালী আঁশ এখন সোনালী অতীত

নন্দীগ্রামে পীরপাল নিয়ে উত্তেজনায় আদালতে পাল্টাপাল্টি মামলা

১০

ধুনটে ইয়াবাসহ যুবক আটক, মাদক মামলায় কারাগারে প্রেরণ

১১

ধুনটে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত, আহত ১

১২

ভূরুঙ্গামারীতে গাঁজা গাছসহ মাদক কারবারি আটক

১৩

যমুনার ভাঙনে ধুনটে বিলীন হচ্ছে ফসলি জমি-ভিটেমাটি, অস্তিত্ব সংকটে শহরাবাড়ী

১৪

বগুড়ার শেরপুর কলেজ পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষা নিয়ে ধোঁয়াশা

১৫

স্থানীয় জনসাধারণের সহায়তায় ট্রান্সফরমার চোর গ্রেফতার, চোরাই মালামাল উদ্ধার

১৬

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!

১৭

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার বঙ্গভবনে অফিস করলেন স্পিকার হাফিজ উদ্দিন

১৮

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ, আহত কয়েকজন

১৯

আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!!

২০