চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৬, ২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

Share this news with

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা পুলিশ। অভিযানে দেশীয় তৈরি তিনটি আগ্নেয়াস্ত্রসহ মোট ৮২৫ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে চকরিয়া থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনায় কক্সবাজারের পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানের তত্ত্বাবধানে এবং চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজ ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে মাদক, অবৈধ অস্ত্র, ডাকাতি ও অন্যান্য অপরাধবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।

দুর্গম এলাকায় পুলিশের অভিযান

পুলিশ জানায়, রোববার রাত ৯টা ৫ মিনিটের দিকে চকরিয়া থানাধীন লাল ব্রিজ এলাকায় অভিযানিক দল অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, বদরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম ছনুয়া পাড়া এলাকায় একটি বসতঘরে একদল দুষ্কৃতকারী ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে।

খবর পেয়ে ওসি মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। এলাকাটি দুর্গম হওয়ায় ঘটনাস্থলের প্রায় দুই কিলোমিটার আগে গাড়ি রেখে পুলিশ সদস্যরা পায়ে হেঁটে রাতের অন্ধকারে কৌশলে ঘটনাস্থলে পৌঁছে বসতঘরটি ঘেরাও করেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে অভিযানিক দল তাদের আটক করে। এ সময় অজ্ঞাতনামা আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

প্রথম অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

রাত ৯টা ৪০ মিনিটের দিকে অভিযান চালিয়ে রাজিব ওরফে শুটার রাজিব (২৬), নমি উদ্দিন ওরফে নমি ডাকাত (৪০), জসিম উদ্দিন ওরফে জসু ডাকাত (২৬), মো. সাগর রানা ওরফে শুটার সাগর (২০) ও জহুরা বেগম (৪৫)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে—

ক. একটি দেশীয় তৈরি দুইনালা রাইফেল;
খ. একটি দেশীয় তৈরি একনালা রাইফেল;
গ. একটি দেশীয় শর্টগান;
ঘ. ৫৮ রাউন্ড রাইফেলের গুলি;
ঙ. ৫৫ রাউন্ড পিস্তলের গুলি;
চ. দুটি তাজা শর্টগানের কার্তুজ;
ছ. দুটি শর্টগানের কার্তুজের খোসা;
জ. একটি ক্লিনিং রড;
ঝ. অস্ত্র ও গুলি তৈরির সরঞ্জাম;
ঞ. তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং
ট. তিনটি বাটন মোবাইল ফোন।

দ্বিতীয় অভিযানে আরও ৭৬৭ রাউন্ড গুলি উদ্ধার

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হালকাচা পাড়া এলাকায় দ্বিতীয় দফায় অভিযান চালানো হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শহর বানু (৫৫) নামে আরও একজন পালানোর চেষ্টা করলে রাত ১০টা ১০ মিনিটের দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তার বসতঘরের পেছনের পুকুরে তল্লাশি চালিয়ে একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতর থেকে ৭৬৭ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, প্রথম অভিযানে ৫৮ রাউন্ড এবং দ্বিতীয় অভিযানে ৭৬৭ রাউন্ড—দুই অভিযানে মোট ৮২৫ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।

অস্ত্র তৈরি ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার দাবি পুলিশের

পুলিশের ভাষ্য, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই এলাকায় অস্ত্র ও গুলি তৈরি, কেনাবেচা এবং ডাকাতির জন্য অন্যদের কাছে অস্ত্র ভাড়া দেওয়ার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া তারা বিভিন্ন সড়কে ডাকাতিসহ চকরিয়া থানা এলাকা এবং আন্তঃজেলা ডাকাতির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। উদ্ধার করা অস্ত্র ও গুলি ব্যবহার করে এলাকায় ত্রাস সৃষ্টি, নিরীহ মানুষকে জিম্মি করা এবং বিভিন্ন মাছের ঘেরসহ বিভিন্ন স্থানে ডাকাতির পরিকল্পনা ও কার্যক্রমের সঙ্গে তারা সম্পৃক্ত ছিল বলেও পুলিশ জানিয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ডাকাতির সঙ্গে জড়িত থাকার বিষয়েও তারা তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক ডাকাতি, হত্যা ও বিভিন্ন অপরাধে মামলা রয়েছে বলেও পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে।

আইনগত ব্যবস্থা

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রাখার অভিযোগে অস্ত্র আইনে এবং ডাকাতির প্রস্তুতি ও ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার ঘটনায় প্রচলিত আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

চকরিয়া থানা পুলিশ জানিয়েছে— মাদক, অবৈধ অস্ত্র, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

অপরাধমুক্ত চকরিয়া গড়ে তুলতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে চকরিয়া থানা পুলিশ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম

জনগণের সংকট সমাধানে সরকার ব্যর্থ: হামিদুর রহমান আযাদ

ডাকসুর নতুন অনার বোর্ডে নেই গোলাম রাব্বানী ও রাশেদ খাঁনের নাম

স্থানীয় নির্বাচনে নারী প্রার্থী দেবে জামায়াত, চলছে প্রার্থী বাছাই

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত, আহত ১

সংস্কার শেষে উদ্বোধন হলো ডাকসু সংগ্রহশালা

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই: প্রতিমন্ত্রী

দৌলতপুরের বন্যা পরিস্থিতিতে জরুরি সহায়তার দাবি সংসদ সদস্য বাচ্চু মোল্লার

ঢাবিতে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লার মিয়া ও অধ্যাত্মচেতনার সমকালীন প্রাসঙ্গিকতা শীর্ষক সেমিনার

১০

শিক্ষাব্যবস্থা সংস্কারের ৮ দফা দাবিতে শহিদ মিনারে অবস্থান ও গণস্বাক্ষর

১১

গ্লোবাল ভিসা স্টেশনের পরিচালকের বিচারের দাবিতে মানববন্ধন

১২

কুবির চান্দিনা স্টুডেন্টস অর্গানাইজেশন নবীনবরণ অনুষ্ঠিত

১৩

নন্দীগ্রামে এমপির কাঁধে ঢোল, হাতে কোদাল-ফগার মেশিন

১৪

ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ধুনটে পরিচ্ছন্নতা অভিযান

১৫

ঢাবির বটতলা থেকে জাতীয় ছাত্রশক্তির বিজয় র‌্যালি

১৬

ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ‘শিক্ষা, ঐক্য, মুক্তি’ শীর্ষক আলোচনা সভা

১৭

ঢাবিতে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ২০২৬

১৮

১১৫ পিস ইয়াবাসহ রংপুরে ডিবি পুলিশের হাতে ২ কারবারি গ্রেপ্তার

১৯

নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান

২০