মোঃ মাসুদ রানা, কুমিল্লা প্রতিনিধি
১৩ জুন ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজের একদিন পর উদ্ধার
সেই শিবির নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা

Share this news with

কুমিল্লার দাউদকান্দিতে নিখোঁজের একদিন পর লাকসাম থেকে উদ্ধার হওয়া জিসান মিয়া প্রধান (২৮) নামে শিবিরের কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে এ মামলা হয়।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা জেলা পুলিশ। বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, জিসানকে কেউ অপহরণ করেনি, তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২০ মে জিসান তার দাউদকান্দির ভাড়া বাসায় নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীকে ধর্ষণ করে। পরবর্তীতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ওষুধের মাধ্যমে ভ্রূণ নষ্ট করা হয়। এ ঘটনার পর ওই নারী জিসানকে বিয়ের জন্য চাপ দিলে জিসান শুক্রবার বিয়ে করবে বলে সম্মতি দেন।

বিবৃতিতে পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার (১১ জুন) জিসান বিয়ে না করার টালবাহানায় নিজেই আত্মগোপনে চলে যান। এ ঘটনায় তিনি তার চাচাতো ভাই রাসেল আহমেদের মাধ্যমে থানায় নিখোঁজের জিডি করান। এদিকে জিসানের উদ্ধারের খবর পেয়ে শুক্রবার রাতে ওই নারী বাদী হয়ে ধর্ষণ এবং ভ্রূণ নষ্ট করার অভিযোগে জিসানকে প্রধান আসামি করে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেন।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, নিখোঁজ শিবির নেতাকে উদ্ধার করা হয়েছে। তাকে কেউ অপহরণ করেনি। এক নারীর সঙ্গে প্রতারণামূলক ঘটনার জের ধরে সে নিজে আত্মগোপনে ছিল। ওই নারী তার বিরুদ্ধে মামলা করেছেন। নারী ও শিশু নির্যাতন দমনে মামলাটি করা হয়। ওই নারী তার বিরুদ্ধে ভ্রূণ নষ্টসহ বেশ কিছু অভিযোগ করেছেন।

এর আগে, শুক্রবার রাত ১০টার দিকে তাকে রেলওয়ে জংশন থেকে উদ্ধার করে লাকসাম ক্রসিং থানা পুলিশ।

অভিযুক্ত জিসান মিয়া প্রধান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক। তিনি শিবিরের কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের ৩২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

১

যাত্রী হেনস্তা ও জোরপূর্বক অর্থ আদায়ের প্রতিবাদে শাহবাগে মানববন্ধন

২

কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি

৩

সেনবাগে পুলিশের অভিযানে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, চালক পলাতক

৪

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে ধাক্কা, নিহত ১৮ বছরের রোকন

৫

কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর ১১১ সদস্য

৬

বেরোবি শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর, টাকা ছিনতাই; প্রতিবাদে মহাসড়ক অবরোধ

৭

চকরিয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠক পণ্ড, ৯ নেতাকর্মী গ্রেপ্তার; জব্দ ১৪ মোটরসাইকেল

৮

কুবি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিমা দিতে চায় জেনিথ

৯

ধুনটে ২৮ শহীদের গণকবর অযত্নে, গণহত্যা দিবসে নেই কোনো আয়োজন

১০

রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে, ৩ শিক্ষকে ৩০০ শিক্ষার্থী; শূন্য ১১ পদে ব্যাহত পাঠদান

১১

বগুড়া সিটি কর্পোরেশনের সুধী সমাবেশ অনুষ্ঠিত

১২

‎কুবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সমন্বিত একাডেমিক ক্যালেন্ডার প্রস্তুত; সব বিভাগকে উপ-উপাচার্যের চিঠি

১৩

পিএসসি সংস্কার ও সরকারি চাকরিতে স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে ছাত্রশিবিরের জরুরি সংবাদ সম্মেলন

১৪

চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

১৫

সমসাময়িক বিভিন্ন ইস্যুতে ছাত্র অধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন

১৬

ফুলবাড়ীতে শিক্ষার্থীদের নিয়ে মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক সেমিনার

১৭

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা

১৮

তিন দিনের মধ্যে নতুন মজুরি কাঠামোর দাবি, শ্রমিক আন্দোলনে বলপ্রয়োগ বন্ধের আহ্বান জাতীয় শ্রমিক শক্তির

১৯

নন্দীগ্রামে আধুনিক ডাকবাংলো ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

২০