হুমায়ন কবির মিরাজ, শার্শা প্রতিনিধি
১০ মার্চ ২০২৬, ৩:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাভারণের এক’শ বছরের ঐতিহ্যবাহী পশুহাট চালুর প্রস্তুতি

ছবি—দীর্ঘদিন বন্ধ থাকার পর একশ বছরের পুরনো পশুহাট পুনরায় চালু উপলক্ষে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে মতবিনিময়।

যশোরের শার্শা উপজেলার নাভারণের প্রায় একশ বছরের ঐতিহ্যবাহী পশুহাট দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামীকাল (বুধবার) থেকে পুনরায় চালু হচ্ছে। হাটটি পুনরায় চালু উপলক্ষে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা।

প্রস্তুতিকালের সভায় শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেন, প্রায় একশ বছরের পুরোনো নাভারণ পশুহাট একসময় এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়ম-রাহাজানির কারণে এই হাটটি বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীদের স্বার্থ এবং এলাকার ঐতিহ্য রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে নাভারণ পশুহাট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আগামীকাল বুধবার থেকে হাটটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে।

হাট সূত্রে জানা গেছে, হাটে গরু বিক্রির ক্ষেত্রে ক্ষেতয়ালদের কাছ থেকে প্রতি গরুতে ৫০০ টাকা এবং ব্যাপারিদের কাছ থেকে ৩০০ টাকা করে খাজনা নেওয়া হবে। এছাড়া ছাগলের ক্ষেত্রে ক্ষেতয়ালদের কাছ থেকে ১৫০ টাকা এবং ব্যাপারিদের কাছ থেকে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পশুহাটে আগত ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। ব্যবসায়ীদের জন্য থাকার ব্যবস্থা এবং যাতায়াতের জন্য প্রয়োজনীয় যানবাহনের সুবিধাও রাখা হবে। নাভারণ পশুহাট পুনরায় চালুর মাধ্যমে এলাকার পুরোনো ঐতিহ্য ফিরে আসবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন গতি সঞ্চার হবে।

অনুষ্ঠানে শার্শা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও ওলামাদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খলিলপুর ও মনুমূখ ইউনিয়নে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

জেলের জালে আটকা অজগর সাপ উদ্ধার

প্রেসক্লাবে রাইড শেয়ারিং চালকদের সমাবেশ, ন্যায্য পারিশ্রমিক ও সামাজিক সুরক্ষার দাবি

শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দিল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে রাজধানীতে মানববন্ধন

প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পেল ৪৬৬৮ জন চা-শ্রমিক

লালমনিরহাটে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বিএনপিতে ‘চমক’, নিলেন শ্বশুরবাড়ি থেকে মনোনয়ন

পল্টনে ১১ দলীয় জোটের সমাবেশ ও গণমিছিল

এনসিপিতে যোগ দেওয়া নিয়ে এবার মুখ খুললেন রুমিন ফারহানা

১০

‘নিজের অস্ত্রের গুলিতে’ প্রাণ হারালো পুলিশ সদস্য

১১

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ জুলাই

১২

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

১৩

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

১৪

নিউমার্কেটে তাবলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২

১৫

মধুর ক্যান্টিনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি ইনসাফের আন্দোলনের

১৬

মধুর ক্যান্টিনে মুজিবনগর দিবস উপলক্ষে জেডিপির আলোচনা সভা

১৭

ইরান সমর্থনে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ

১৮

শাহবাগে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ

১৯

সংবিধান শুধুমাত্র একটি আইনি দলিল নয়, বরং একটি রাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক চেতনার প্রতিফলন

২০