নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, মরদেহ ঢামেকের মর্গে

নরসিংদীর বেলাবো উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ জায়েদ আলী (৬৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, একইদিন সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে নরসিংদী জেলার বেলাবো থানাধীন চর উজিলাব এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন জায়েদ আলী। দুর্ঘটনার পর তার স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

পরবর্তীতে অবস্থার অবনতি হলে রাত ১০টা ৫৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১১টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জায়েদ আলীর ছেলে সোহেল জানান, তার বাবাকে দুর্ঘটনার পর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে নীলফামারী জেলা সমিতির আয়োজনে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

চা বাগানের হাসপাতাল থেকে অজগর উদ্ধার

কোরবানির ঈদ উপলক্ষে ৭ দিনের ছুটি ঘোষণা

শাপলা চত্বর ও বিডিআর হত্যাকাণ্ডের বিচার দাবিতে জাতীয় সেমিনার

আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস

দৌলতপুরে চাল বিতরণে পুরোনো লেবেল, স্থানীয়দের মিশ্র প্রতিক্রিয়া

বগুড়া কে সিটি ও চার জেলায় নতুন পাঁচ উপজেলার অনুমোদন

ফুলবাড়ীতে ১১ বছরের শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, ঘটনায় চাঞ্চল্য

সীমা‌ন্তে বি‌জি‌বির ৩০লক্ষ টাকা মূ‌ল্যের কাপড় জব্দ

ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

১০

পাটগ্রামে সর্পদংশনে শিশুর মৃত্যু

১১

রাবিপ্রবিতে শিক্ষকদের বিরুদ্ধে অযাচিত ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন

১২

ঢাবি কেন্দ্রীয় মসজিদে বালাকোট দিবস উপলক্ষে একক আলাপ

১৩

৪০০ কোটি টাকার ‘নাজরান’ কেলেঙ্কারি! প্রতারণার জালে গ্রেফতার ১

১৪

হাসপাতালের দুর্নীতির প্রতিবাদে ঢাবিতে সংবাদ সম্মেলন

১৫

মে মাসেই চাঁদপুর ও ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

১১ বছরের মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা ধর্ষণের দায়ে অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

১৭

এমপি হিসেবে শপথ নিলেন এনসিপি’র নুসরাত তাবাসসুম

১৮

ফুলবাড়ীতে পৃথক অভিযানে মাদকসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

কুলাউড়ায় নবাগত ইউএনও দায়িত্বে সানজিদা আক্তার

২০