ধুনট (বগুড়া) প্রতিনিধি
৪ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে ২৮ শহীদের গণকবর অযত্নে, গণহত্যা দিবসে নেই কোনো আয়োজন

Share this news with

একাত্তরের মুক্তিযুদ্ধে বগুড়ার ধুনটে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞে প্রাণ হারান ২৮ নিরীহ বাঙালি। তাঁদের স্মৃতি ধরে রেখেছে পশ্চিম ভরনশাহী গ্রামের দুটি গণকবর। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও শহীদদের ভাগ্যে জোটেনি রাষ্ট্রীয় স্বীকৃতি। পরিচয়হীন ২১ শহীদের পরিচয় উদ্ধারে নেই উদ্যোগ, সংরক্ষণ ও সংস্কারের অভাবে গণকবর দুটি পড়ে আছে অযত্ন-অবহেলায়। এমনকি হত্যাযজ্ঞের দিনটিতেও শহীদদের স্মরণে নেওয়া হয়নি কোনো আনুষ্ঠানিক কর্মসূচি।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে সরেজমিনে দেখা যায়, ধুনট থানা ভবন থেকে প্রায় ২০০ গজ পূর্বে পশ্চিম ভরনশাহী গ্রামে পাশাপাশি অবস্থিত গণকবর দুটি অবহেলায় পড়ে রয়েছে। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কিংবা গণকবরের খোঁজখবর নিতে সেখানে কাউকে দেখা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭১ সালের ৪ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় রাজাকারদের প্রত্যক্ষ সহযোগিতায় বিভিন্ন গ্রাম থেকে নিরীহ বাঙালিদের আটক করে ধুনট শহরে নিয়ে আসে পাকিস্তানি হানাদার বাহিনী। পরে তাঁদের ওপর চালানো হয় অমানুষিক নির্যাতন। একপর্যায়ে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয় ২৮ জনকে।

হত্যাযজ্ঞ শেষে শহীদদের মরদেহ ধুনট থানা ভবনের প্রায় ২০০ গজ পূর্বে পশ্চিম ভরনশাহী গ্রামে পাশাপাশি দুটি গণকবরে দাফন করা হয়।

গণকবরের স্মৃতিফলকে উল্লেখিত তথ্য অনুযায়ী, শহীদদের মধ্যে পরিচয় জানা গেছে সাতজনের। তাঁরা হলেন কান্তনগর গ্রামের মোস্তাফিজুর রহমান, ভরনশাহী গ্রামের জহির উদ্দীন, মাঝবাড়ী গ্রামের ফরহাদ হোসেন, জিল্লুর রহমান ও পর্বত আলী, শিয়ালী গ্রামের নুরুল ইসলাম এবং চান্দারপাড়া গ্রামের আব্দুল লতিফ। বাকি ২১ জনের নাম-পরিচয় আজও অজানা।

স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পার হলেও পরিচয়হীন ২১ শহীদের পরিচয় শনাক্তে সরকারি কিংবা স্থানীয় পর্যায়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। একইভাবে গণকবর দুটি সংরক্ষণ, সংস্কার কিংবা সেখানে যথাযথ স্মৃতিস্তম্ভ নির্মাণেরও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

শহীদ পরিবারের সদস্যদের অভিযোগ, স্বাধীনতার পর থেকে তাঁরা শহীদ পরিবারের সদস্য হিসেবে কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি কিংবা সরকারি সহায়তা পাননি। দেশের স্বাধীনতার জন্য স্বজনদের আত্মত্যাগের পরও তাঁদের পরিবারগুলো উপেক্ষিত রয়ে গেছে। তাঁরা গণহত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা, শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং স্বজনহারা পরিবারগুলোর পুনর্বাসনে সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানান।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ধুনট উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা এস এম ফেরদৌস আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, পাক সেনাদের গুলিতে নিহতদের পরিবারগুলোকে সহায়তা এবং শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট দপ্তরে দাবি জানানো হলেও কোনো সুফল মেলেনি। অথচ আজকের মতো একটি গুরুত্বপূর্ণ গণহত্যা দিবসেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো কর্মসূচি নেওয়া হয়নি। এমনকি কেউ গণকবরটি দেখতেও আসেননি, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও বলেন, অবহেলায় পড়ে থাকা ঐতিহাসিক গণকবর দুটি দ্রুত সংরক্ষণ ও সংস্কার করতে হবে। পাশাপাশি শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে জানতে চাইলে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী বলেন, ‘মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ আমার সঙ্গে দেখা করেছেন, কিন্তু এ বিষয়ে তাঁরা আমাকে কিছু জানাননি। বিগত বছরগুলোতে এ দিবস উপলক্ষে কোনো আয়োজন হয়েছিল কি না, সে বিষয়েও আমি অবগত নই। তাঁরা আয়োজন করতে চাইলে আমরা অবশ্যই সঙ্গে থাকব।

স্বাধীনতার ৫৫ বছর পরও ধুনটের ২৮ শহীদের স্মৃতিবিজড়িত গণকবরের এমন অবহেলা স্থানীয় ইতিহাস সংরক্ষণে দীর্ঘদিনের উদাসীনতার চিত্র তুলে ধরছে। শহীদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গণকবর সংরক্ষণ, পরিচয়হীন শহীদদের পরিচয় অনুসন্ধান এবং তাঁদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করার দাবি এখন সময়ের।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর ১১১ সদস্য

১

বেরোবি শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর, টাকা ছিনতাই; প্রতিবাদে মহাসড়ক অবরোধ

২

চকরিয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠক পণ্ড, ৯ নেতাকর্মী গ্রেপ্তার; জব্দ ১৪ মোটরসাইকেল

৩

কুবি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিমা দিতে চায় জেনিথ

৪

ধুনটে ২৮ শহীদের গণকবর অযত্নে, গণহত্যা দিবসে নেই কোনো আয়োজন

৫

রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে, ৩ শিক্ষকে ৩০০ শিক্ষার্থী; শূন্য ১১ পদে ব্যাহত পাঠদান

৬

বগুড়া সিটি কর্পোরেশনের সুধী সমাবেশ অনুষ্ঠিত

৭

‎কুবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সমন্বিত একাডেমিক ক্যালেন্ডার প্রস্তুত; সব বিভাগকে উপ-উপাচার্যের চিঠি

৮

পিএসসি সংস্কার ও সরকারি চাকরিতে স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে ছাত্রশিবিরের জরুরি সংবাদ সম্মেলন

৯

চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

১০

সমসাময়িক বিভিন্ন ইস্যুতে ছাত্র অধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন

১১

ফুলবাড়ীতে শিক্ষার্থীদের নিয়ে মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক সেমিনার

১২

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা

১৩

তিন দিনের মধ্যে নতুন মজুরি কাঠামোর দাবি, শ্রমিক আন্দোলনে বলপ্রয়োগ বন্ধের আহ্বান জাতীয় শ্রমিক শক্তির

১৪

নন্দীগ্রামে আধুনিক ডাকবাংলো ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

১৫

বগুড়া আদর্শ কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৬

বেরোবিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১৭

কুষ্টিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ, ভাঙা হলো স্থাপনা

১৮

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন

১৯

কেরানীগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক এমপি আখতারুজ্জামান

২০