সর্বশেষ
||আদিতমারী উপজেলায় ২০দিনের ব্যাবধানে ০৩টি হত্যাকান্ড,বিচারের দাবিতে উত্তাল এলাকাবাসী||র‍্যাবের অভিযানে অপহৃত ৯ম শ্রেণীর ছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার||সুনামগঞ্জে হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১||ভূমি দখলের প্রতিবাদে বক্তব্য দেওয়ায় নারীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে||চীন সারা পৃথিবীতে শক্তিশালী দেশে পরিণত হয়েছে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল||রাজধানীর হাতিরঝিলে তালিকাভুক্ত শীর্ষ স/ন্ত্রা/সী কাইল্যা পলাশ গু/লি/বি/দ্ধ||আন্তজেলা সাইকো সিরিয়াল অপরাধী গোলাম মোর্শেদ গ্রেপ্তার, পুলিশের কাছে স্বীকারোক্তি||নওগাঁর বদলগাছীতে চার মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড||প্রাইভেটে যাওয়ার পথে নিখোঁজ, বগুড়ায় ৭ বছর বয়সী শিশু রাকার বস্তাবন্দি লাশ উদ্ধার||পেটের দায়ে উত্তাল বঙ্গোপসাগরে, জীবন বাজি রেখে মহেশখালীর জেলেদের যাত্রা

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানা সিলগালা, জব্দ নকল সিগারেট

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গড়বাড়িয়া গ্রামে অবৈধভাবে পরিচালিত একটি সিগারেট কারখানায় অভিযান চালিয়ে প্রায় এক লাখ শলাকা, নকল সিগারেট, উৎপাদন যন্ত্রপাতি ও বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করেছে র‍্যাব-১২ কুষ্টিয়া। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে।

শনিবার (৯ মে) দিবাগত রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত র‍্যাব-১২ কুষ্টিয়া ও কাস্টমস বিভাগের যৌথ অভিযানে উপজেলার সদর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামের হাবিব মাস্টারের ফার্মে এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গোডাউনের ভেতরে গড়ে তোলা অবৈধ সিগারেট উৎপাদন কারখানার সন্ধান পাওয়া যায়। সেখানে সিগারেট তৈরিতে ব্যবহৃত পাঁচটি মেশিন উদ্ধার করা হয়। এছাড়া প্রায় এক লাখ শলাকা নকল সিগারেট, ফিল্টার, মোড়কসহ বিপুল পরিমাণ কাঁচামাল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযানের সময় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি র‍্যাব।

গোডাউনের মালিক হাবিব মাস্টার জানান, প্রায় দেড় মাস আগে শাকিল নামের এক ব্যক্তির কাছে মাসিক ৪০ হাজার টাকায় তিনি গোডাউনটি ভাড়া দেন। সেখানে কী ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছিল, সে বিষয়ে তিনি অবগত ছিলেন না।

তিনি বলেন, “আমি একজন স্কুলশিক্ষক। বিদ্যালয়ের কাজ নিয়ে ব্যস্ত থাকায় গোডাউনে নিয়মিত যাওয়া হয় না।”

র‍্যাব-১২ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার বলেন, জব্দ করা মালামাল ও কারখানাটি ঘিরে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িতদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদিতমারী উপজেলায় ২০দিনের ব্যাবধানে ০৩টি হত্যাকান্ড,বিচারের দাবিতে উত্তাল এলাকাবাসী

র‍্যাবের অভিযানে অপহৃত ৯ম শ্রেণীর ছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

সুনামগঞ্জে হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১

ভূমি দখলের প্রতিবাদে বক্তব্য দেওয়ায় নারীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

চীন সারা পৃথিবীতে শক্তিশালী দেশে পরিণত হয়েছে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

রাজধানীর হাতিরঝিলে তালিকাভুক্ত শীর্ষ স/ন্ত্রা/সী কাইল্যা পলাশ গু/লি/বি/দ্ধ

আন্তজেলা সাইকো সিরিয়াল অপরাধী গোলাম মোর্শেদ গ্রেপ্তার, পুলিশের কাছে স্বীকারোক্তি

নওগাঁর বদলগাছীতে চার মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

প্রাইভেটে যাওয়ার পথে নিখোঁজ, বগুড়ায় ৭ বছর বয়সী শিশু রাকার বস্তাবন্দি লাশ উদ্ধার

পেটের দায়ে উত্তাল বঙ্গোপসাগরে, জীবন বাজি রেখে মহেশখালীর জেলেদের যাত্রা

১০

পতেঙ্গায় কোস্টগার্ডের জোড়া অভিযান: বিপুল পরিমাণ চোরাই তেল ও স্ক্র্যাপ উদ্ধারসহ গ্রেপ্তার ২

১১

রাতের আধারে অবৈধ মাটি বাণিজ্য, দৌলতপুরে সরকারি ক্যানাল এখন মাটির খনি!

১২

রাবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ দপ্তরের প্রশাসক নিয়োগ

১৩

মহাদেবপুরে ৪২০ পিস টাপেন্টাডোল সহ দুই নারী গ্রেপ্তার

১৪

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড, দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

১৫

কুশখালীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়: হাজারো মানুষের ঢল, নগদ অর্থ পুরস্কার বিজয়ীদের

১৬

পরিবেশ রক্ষায় পীরগঞ্জে খাল খননের পর দুই ধারে ৭ হাজার গাছ রোপণ

১৭

কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় চাটখিলে বর্ণাঢ্য আনন্দ মিছিল

১৮

উৎসবমুখর নবীনবরণে মুখরিত বগুড়ার আজিজুল হক কলেজ

১৯

ক্ষমতার অপব্যবহারে জমি দখল ও হয়রানির অভিযোগ, মহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

২০