আবদুল্লাহ সামি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি
১৮ জুন ২০২৬, ৭:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ড্রেন নির্মানের নামে দে‌বিদ্বার সরকারী ক‌লে‌জের জায়গা দখল, শিক্ষার্থী‌দের বি‌ক্ষোভ ও ভাঙচুর

Share this news with

রাতের আঁধারে কুমিল্লার দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ হোস্টেলের কোটি টাকা মূল্যের জায়গা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। জায়গা দখলের সুবিধার্থে হোস্টেল ক্যাম্পাসের প্রায় ১৫টি গাছ কেটে ফেলারও অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে (১৮ জুন) বৃহস্পতিবার দুপুরে হোস্টেল ক্যাম্পাসে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে সাধারণ শিক্ষার্থীরা। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাতুড়ি দিয়ে নবনির্মিত অবৈধ প্রাচীরটি গুঁড়িয়ে দেয়।

​স্থানীয় অধিবাসী ও হোস্টেল আবাসিক সূত্রে জানা গেছে, বিগত দুই দিন যাবৎ একটি প্রভাবশালী মহল রাতের আঁধারে হোস্টেলের জায়গা দখলে নেওয়ার জন্য তৎপরতা চালাচ্ছিল। প্রথমে তারা হোস্টেলের পেছনের আবাসিক এলাকার পানি নিষ্কাশনের অজুহাত দেখিয়ে ড্রেন নির্মাণের কথা বলে। এরপর ড্রেন করার নামে ক্যাম্পাসের ভেতরের প্রায় ১৫টি গাছ কেটে সাবাড় করা হয়। তবে ড্রেন নির্মাণ না করে রাতের ব্যবধানে মাটি ফেলে জায়গাটি ভরাট করা হয় এবং রাতারাতি একটি সীমানা প্রাচীর তুলে কলেজের বেশ কিছু জায়গা দখলে নেওয়া হয়।

​আজ সকালে এই খবর ছড়িয়ে পড়লে কলেজ ক্যাম্পাস ও হোস্টেলে তীব্র উত্তেজনা দেখা দেয়। ক্লাস বর্জন করে কয়েকশত ছাত্র-ছাত্রী হোস্টেল ক্যাম্পাসে এসে জড়ো হয় এবং দখলদারদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে হাতুড়ি দিয়ে অবৈধভাবে নির্মিত প্রাচীরটি ভেঙে গুঁড়িয়ে দেয়।

আন্দোলনরত কয়েকজন আবাসিক ছাত্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের চোখের সামনে কলেজের কোটি টাকার সম্পত্তি দখল হয়ে যাবে, তা আমরা মেনে নিতে পারি না। পানি নিষ্কাশনের মিথ্যা অজুহাত দিয়ে আমাদের হো‌স্টে‌লের ১৫টি গাছ কেটে ফেলা হয়েছে এবং এক রাতের মধ্যে দেয়াল তুলে জায়গা দখল করা হয়েছে। আমরা আমাদের ক্যাম্পাসের নিরাপত্তা ও সম্পত্তি রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।”

এ প্রসঙ্গে কলেজের সাবেক অধ্যক্ষ এবং সদ্য যোগদান কৃত কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আহসান পারভেজ সাংবাদিকদের বলেন আমি মিটিংয়ে আছি, এই মুহূর্তে কথা বলতে পারব না। বর্তমান প্রিন্সিপালের সাথে কথা বলুন।

এ প্রসঙ্গে দেবিদ্বার পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফয়সল উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষ ও যাতায়াতকারী বাসিন্দাদের আবেদনের প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ ও সাবেক ইউএনও মহোদয় গাছ কাটার অনুমোদন দেন, সীমানা প্রাচীর নির্মাণের কোন অনুমতি দেওয়া হয়নি।

এ ব্যাপারে ইউএনও আশোক বিক্রম চাকমা বলেন, আমি কয়েকদিক আগে যোগদান করেছি। যতটুকু জানি জায়গাটি কলেজের, কয়েকটি পরিবারের যাতায়াতের জন্য -রাস্তা নির্মাণের চেষ্টা করেছে। দুই পক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসন অনিশ্চিত, বাড়ছে নতুন উদ্বেগ

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমীরের বৈঠক

আদমদীঘিতে নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধুনটে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

বগুড়ায় জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

‎নোয়াখালী বেগমগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টে ভাঙচুর ও সার বিতর্কের পর বিট পুলিশিং সভা

সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক

সীরাত চর্চা বছরজুড়ে চালুর আহ্বান জামায়াত আমীরের

১০

নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

১১

নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ

১২

জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ

১৩

‎মাটিরাঙ্গায় ১১৭ পিস ইয়াবা সহ আটক ১ ও ২ জনের কারাদণ্ড

১৪

সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কারাদণ্ড

১৫

বিএসটিআই অনুমোদন না থাকায় রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

ককটেল বিস্ফোরণ ও বিএনপি কার্যালয় ভাঙচুর: ধুনটে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৭

জাবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রাউন্ড অফ সিক্সটিনে লোক প্রশাসন বিভাগ

১৮

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ী প্রচারযাত্রা

১৯

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

২০