আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২৬, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশে হামাস-সংশ্লিষ্ট তৎপরতার অভিযোগ ইসরায়েলের

Share this news with

ভারতস্থিত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার দাবি করেছেন, বাংলাদেশ ও পাকিস্তানে হামাস-সংশ্লিষ্ট কিছু কার্যক্রমের ওপর নজর রাখছে ইসরায়েল। তার মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকেই এ বিষয়ে পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বাইরে হামাসের প্রভাব বিস্তারের সম্ভাবনা নিয়ে ইসরায়েল উদ্বিগ্ন। এ কারণে বাংলাদেশ ও পাকিস্তানে সংগঠনটির সম্ভাব্য কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি।

সাক্ষাৎকারে রিউভেন আজার পাকিস্তানের কূটনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, ইসরায়েল পাকিস্তানের অবস্থানকে সতর্কতার সঙ্গে মূল্যায়ন করে এবং দেশটির প্রতি পুরোপুরি আস্থা রাখে না। একই সঙ্গে কাতারের ভূমিকাও ইসরায়েলের কাছে বিতর্কিত বলে উল্লেখ করেন তিনি।

আজারের ভাষ্য অনুযায়ী, ৭ অক্টোবরের হামলা বিশ্বের অন্যান্য উগ্রপন্থী গোষ্ঠীর জন্য অনুকরণীয় মডেল হয়ে উঠতে পারে। ফলে এ ধরনের কার্যক্রম আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে বলে তিনি সতর্ক করেন। এ বিষয়ে ভারতের সঙ্গেও উদ্বেগের বিষয়গুলো ভাগাভাগি করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, পাকিস্তানের কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ইহুদিবিরোধী বক্তব্যকে উৎসাহিত করা হয়। এছাড়া ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, ইসরায়েল চায় ভবিষ্যতের যেকোনো সমঝোতায় আঞ্চলিক নিরাপত্তা ও সম্ভাব্য হুমকির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হোক।

তবে রাষ্ট্রদূতের এসব বক্তব্যের বিষয়ে বাংলাদেশ বা পাকিস্তান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসন অনিশ্চিত, বাড়ছে নতুন উদ্বেগ

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমীরের বৈঠক

আদমদীঘিতে নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধুনটে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

বগুড়ায় জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

‎নোয়াখালী বেগমগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টে ভাঙচুর ও সার বিতর্কের পর বিট পুলিশিং সভা

সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক

সীরাত চর্চা বছরজুড়ে চালুর আহ্বান জামায়াত আমীরের

১০

নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

১১

নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ

১২

জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ

১৩

‎মাটিরাঙ্গায় ১১৭ পিস ইয়াবা সহ আটক ১ ও ২ জনের কারাদণ্ড

১৪

সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কারাদণ্ড

১৫

বিএসটিআই অনুমোদন না থাকায় রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

ককটেল বিস্ফোরণ ও বিএনপি কার্যালয় ভাঙচুর: ধুনটে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৭

জাবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রাউন্ড অফ সিক্সটিনে লোক প্রশাসন বিভাগ

১৮

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ী প্রচারযাত্রা

১৯

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

২০