তানভীর আজাদ, দৌলতপুর (কুষ্টিয়া)
১৮ জুন ২০২৬, ৮:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুরে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার।

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), কুষ্টিয়া।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত উপজেলার শেহালা এলাকায় অভিযান চালিয়ে মো. রহিদুল ইসলাম (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শেহালা গ্রামের বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে রহিদুল ইসলামের নিজ বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. আসিফুজ্জামান বাদী হয়ে দৌলতপুর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়ার উপ-পরিচালক আসলাম হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে অধিদপ্তরের অভিযান ধারাবাহিকভাবে চলমান রয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে কুষ্টিয়াজুড়ে মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদক নির্মূলে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

Share this news with

মন্তব্য করুন

One response to “দৌলতপুরে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার।”

  1. মাদকের বিরুদ্ধে এমন ধারাবাহিক অভিযান সত্যিই প্রশংসনীয়। সমাজ ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর এই কঠোর অবস্থান অব্যাহত থাকুক। মাদকমুক্ত কুষ্টিয়া গড়তে প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। 👏🇧🇩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎জুতার সোলেই ইয়াবার চালান, নোয়াখালীতে ৭০০ পিসসহ গ্রেপ্তার

দেশে সারের সংকট নেই, কৃত্রিম সংকট করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর পোস্টের অভিযোগ

বদলগাছীতে ১২০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার

কদ্দাছড়া–নয়াপাড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

পল্লী চিকিৎসকের ‘ছোট অপারেশনের’ পর অসুস্থ শিশু, তদন্তের দাবি

বগুড়ার নন্দীগ্রামে কপাল পুড়ল ছাত্রদল নেতার, আজীবন বহিষ্কার

১১ দলীয় ঐক্যের বৈঠক: বিদ্যুৎ-গ্যাস সংকট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

গোবিপ্রবিতে ৪০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে হতে যাচ্ছে গবেষণা সম্মেলন

১০

সীমান্ত অপরাধ রোধে দৌলতপুরে বিজিবির জনসচেতনতামূলক প্রচারণা

১১

জাবিতে দুই ছাত্রদল নেতার শাহাদাৎবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন

১২

জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত

১৩

কুবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

কুড়িগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত ৫০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপহার দিল ইসলামী ছাত্রশিবির

১৫

ধুনটে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

১৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ, নবীজির আদর্শ অনুসরণের আহ্বান

১৭

গোপালগঞ্জে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ২

১৮

গোবিপ্রবিতে বাড়ছে অশালীনতা, নজরদারি ও পদক্ষেপের দাবি শিক্ষার্থীদের

১৯

কুড়িগ্রামে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

২০