সর্বশেষ
||জোবাইদা রহমানের জন্মদিনে বগুড়ার মহিলা কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ||ভারতীয় নারী আহত সন্তানকে নিয়ে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন||দৌলতপুরে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার।||সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, জব্দ ২১ গবাদিপশু ও ভারতীয় ইয়াবা||স্কুল হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু, অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ||ড্রেন নির্মানের নামে দে‌বিদ্বার সরকারী ক‌লে‌জের জায়গা দখল, শিক্ষার্থী‌দের বি‌ক্ষোভ ও ভাঙচুর||হোসেনপুরে ৩০দিন ধরে নিখোঁজ আরিফ মিয়ার সন্ধান চায় পরিবার||বরগুনার আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত||গ্রেপ্তার আতঙ্কে থমথমে লালমনিরহাট, পুলিশের উপর হামলা ভাংচুর আসামী ১৫০০||বরগুনার আমতলীতে জীবনের ঝুঁকি নিয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে পাঠদান

বরগুনার আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share this news with

শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে বরগুনার আমতলী উপজেলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে আমতলী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

প্রতিযোগিতায় উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিতার্কিকরা দুর্নীতির ক্ষতিকর প্রভাব, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে এর নেতিবাচক প্রভাব এবং দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে তথ্যভিত্তিক যুক্তি ও জোরালো মতামত উপস্থাপন করেন। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও যুক্তিপূর্ণ উপস্থাপনায় প্রতিযোগিতা জমে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম। আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. এ. হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুনাখালী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মাহবুব আলম, আমতলী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহসীন মাতুব্বর এবং আমতলী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জোসেফ মাহতাব। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার প্রথম পর্ব ও সেমিফাইনাল শেষে ফাইনাল পর্বে আমতলী মফিজ উদ্দিন (বালিকা) মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। একইসঙ্গে আমতলী মফিজ উদ্দিন (বালিকা) মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মারইয়াম আদিবা শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতনতা ও নৈতিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্বগুণ ও সামাজিক দায়িত্ববোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোবাইদা রহমানের জন্মদিনে বগুড়ার মহিলা কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ

ভারতীয় নারী আহত সন্তানকে নিয়ে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন

দৌলতপুরে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার।

সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, জব্দ ২১ গবাদিপশু ও ভারতীয় ইয়াবা

স্কুল হোস্টেলে শিক্ষার্থীর মৃত্যু, অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ড্রেন নির্মানের নামে দে‌বিদ্বার সরকারী ক‌লে‌জের জায়গা দখল, শিক্ষার্থী‌দের বি‌ক্ষোভ ও ভাঙচুর

হোসেনপুরে ৩০দিন ধরে নিখোঁজ আরিফ মিয়ার সন্ধান চায় পরিবার

বরগুনার আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গ্রেপ্তার আতঙ্কে থমথমে লালমনিরহাট, পুলিশের উপর হামলা ভাংচুর আসামী ১৫০০

বরগুনার আমতলীতে জীবনের ঝুঁকি নিয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে পাঠদান

১০

বাংলাদেশে হামাস-সংশ্লিষ্ট তৎপরতার অভিযোগ ইসরায়েলের

১১

ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রিধান-১০২ চাষে উদ্বুদ্ধ করতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

১২

কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ

১৩

আটোয়ারীতে মৎস্য চাষিদের দিনব্যাপী ‘গুড একুয়াকালচার প্রাকটিস’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৪

মৎস্য আইন বাস্তবায়নে আটোয়ারীতে মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা

১৫

কুবিতে রোটার‍্যাক্ট ক্লাব ও ডিবেটিং সোসাইটির যৌথ উদ্যোগে ‘স্পিক-আপ’ সেমিনার অনুষ্ঠিত

১৬

উন্নত পুষ্টিচর্চার প্রসারের জন্য স্বাস্থ্যকর শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৭

জোবাইদা রহমানের জন্মদিনে বগুড়ার শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ

১৮

গ্রামের মাতব্বরদের চাপ সামলিয়ে মামলা
বগুড়ায় তৃতীয় শ্রেণির ১১ বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক

১৯

বদলির এক মাস পরও কর্মস্থলে বহাল শজিমেকের প্রধান সহকারী

২০