ফারহান লাবিব, বগুড়া জেলা প্রতিনিধি
১৮ জুন ২০২৬, ৯:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জোবাইদা রহমানের জন্মদিনে বগুড়ার মহিলা কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ

Share this news with

মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী এবং প্রখ্যাত চিকিৎসক ডা. জোবাইদা রহমান এর ৫৪তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বগুড়ার সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ ছাত্রদল।

বৃহস্পতিবার (১৮ জুন) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন কলেজ ছাত্রদলের সভাপতি পারভীন জিম এবং সাধারণ সম্পাদক তিতলী তাবাসসুম। এ সময় নেতাকর্মীরা কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, “ডা. জোবাইদা রহমান একজন সফল চিকিৎসক, মানবিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিত্ব এবং দেশপ্রেমের অনন্য উদাহরণ। তাঁর জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করতে পেরে আমরা গর্বিত।”

তারা আরও বলেন, “পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তেমনি মানুষের জীবন, স্বাস্থ্য ও অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু শুভেচ্ছা প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি সবুজ, সুন্দর ও টেকসই ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার।”

অনুষ্ঠানে ডা. জোবাইদা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণে তাঁর অব্যাহত অবদান কামনা করা হয়। পরে সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১

গোবিপ্রবিতে আন্তর্জাতিক অফিস, বায়োলজিক্যাল ইনস্টিটিউট ও আন্তর্জাতিক ভাষা সেন্টারের উদ্বোধন

২

গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স অনুষ্ঠিত

৩

গ্রাম সরকার পদ্ধতি কার্যকর হবে, শিগগিরই আইন পুনঃপ্রবর্তন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাংলামোটর থেকে শাহবাগে এনসিপির মশাল মিছিল

৫

বগুড়ায় প্রতিবন্ধী সেবা সংস্থার উদ্যোগে ১ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি শুরু

৬

এক পাতার প্রতিবেদনই বদলে দেয় আতিকুর রহমান রুমনের জীবনের গতিপথ

৭

আইইবি নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত, ভোটগ্রহণ শেষে চলছে গণনার প্রস্তুতি

৮

শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে অস্থিরতা, কারখানা বন্ধের বিকল্প ভাবছে বিজিএমইএ

৯

বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে বিএমইউতে আলোচনা ও বৈজ্ঞানিক অধিবেশন

১০

ইউএনও হিসেবে পদায়নযোগ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

১১

বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

উত্তরায় নিষিদ্ধ মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা সভাপতি গ্রেফতার

১৩

উত্তরা পশ্চিমে কৃষকলীগ নেতা সঞ্জয় দত্ত গ্রেফতার

১৪

নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যা, পরিত্যক্ত ঘরে মাটিচাপা

১৫

দৌলতপুরে গভীর রাতে এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

১৬

নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

১৭

এনবিএ নতুন কার্যনির্বাহী কমিটি, পদ পেলেন বগুড়ার শিব্বীর

১৮

কুষ্টিয়ায় আতঙ্ক ছড়াল কাফনের কাপড় ও চিরকুট, নিরাপত্তাহীনতায় দুই পরিবার

১৯

বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতামূলক সভা

২০