
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিনেটের ৪৩তম বার্ষিক অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশনে দীর্ঘ সাড়ে তিন দশক পর বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষার্থী প্রতিনিধিদের অংশগ্রহণ করেন।
শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে অনুষ্ঠিত এ অধিবেশনে উপাচার্য, সিনেট সদস্য, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) মনোনীত পাঁচজন শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে প্রতিনিধি অংশ নেন।
১৯৭৩ সালে জাতীয় সংসদে পাস হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৭৩-এর ১৯(১)(ক) ধারা অনুযায়ী সিনেটে পাঁচজন শিক্ষার্থী প্রতিনিধির অন্তর্ভুক্তির বিধান রয়েছে। তবে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী এ পাঁচটি আসন সংরক্ষিত থাকলেও তিন দশকেরও বেশি সময় ধরে সেগুলো কার্যত শূন্য ছিল।
সম্প্রতি জাকসুর তৃতীয় কার্যনির্বাহী সভায় নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকে পাঁচজনকে সিনেট সদস্য হিসেবে মনোনীত করা হয়। এর মাধ্যমে দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদে শিক্ষার্থীদের সাংবিধানিক প্রতিনিধিত্ব পুনঃপ্রতিষ্ঠিত হলো।
সিনেটে অন্তর্ভুক্ত পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি হলেন— জাকসুর সহকারী সাধারণ সম্পাদক (পুরুষ) ফেরদৌস আল হাসান, সহকারী সাধারণ সম্পাদক (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা, পরিবেশ ও প্রকৃতিবিষয়ক সম্পাদক সাফায়েত মীর, সমাজসেবা সম্পাদক আহসান লাবিব এবং কার্যনির্বাহী সদস্য আবু তালহা।
মন্তব্য করুন