আরাফাত হোসেন, জাবি প্রতিনিধি
২৭ জুন ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাবির বাজেট ঘাটতি ১০০ কোটি টাকা

Share this news with

প্রতিষ্ঠার পাঁচ দশক পেরিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)। প্রতি বছরেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে যে বাজেট বরাদ্দ দেওয়া হয় তার থেকে ব্যয়ের পরিমাণ বেশি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের রাজস্ব তহবিলে বাজেট ঘাটতি বেড়েই চলেছে। ২০২৪-২৫ অর্থবছর শেষে এ ঘাটতি দাঁড়িয়েছে ৯৯ কোটি ৭ লাখ ৭০ হাজার টাকায়।

শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট ভবনে ৪৩ তম সিনেট অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব এ তথ্য জানান ।

জানা যায়, ২০২২-২৩ পর্যন্ত ক্রমপুঞ্জিত ঘাটতির পরিমাণ ৬১ কোটি ৯১ লাখ ৭০ হাজার টাকা। ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ঘাটতি ছিল ৮০ কোটি ৩৭ লাখ ৭০ হাজার টাকা। পরবর্তী ২০২৪-২৫ অর্থবছরে আরও ১৮ কোটি ৭০ লাখ টাকা ঘাটতি যুক্ত হওয়ায় মোট ঘাটতি বেড়ে ৯৯ কোটি ৭ লাখ ৭০ হাজার টাকায় পৌঁছেছে। চলতি অর্থবছরের হিসাব যুক্ত হলে এ ঘাটতি শতকোটি টাকা অতিক্রম করবে।

অধ্যাপক আব্দুর রব বলেন, সিনেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের মূল বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট উপস্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হল ও দপ্তরের চাহিদা বিবেচনায় ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট ৪২৬ কোটি ১৭ লাখ ৯১ হাজার টাকা এবং ২০২৬-২৭ অর্থবছরের মূল বাজেট ৪৪১ কোটি ১ লাখ ৬১ হাজার টাকা নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হয়।

তবে ইউজিসির বাজেট পরীক্ষা দল সংশোধিত বাজেটে ৩৪৮ কোটি ২৫ লাখ ৬৪ হাজার টাকা এবং মূল বাজেটে ৩৪৮ কোটি ৭০ লাখ ৫ হাজার টাকা বরাদ্দ দেয়। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের চাহিদা ও প্রাপ্ত বরাদ্দের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান থেকেই যাচ্ছে। প্রশাসনের ভাষ্য, এ ব্যবধানই প্রতি বছর রাজস্ব তহবিলে ঘাটতি বাড়িয়ে দিচ্ছে।

তিনি জানান, শিক্ষা-আনুষঙ্গিক বিভিন্ন খাতে প্রকৃত প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম হওয়ায় একটি কল্যাণমুখী বাজেট বাস্তবায়ন ক্রমেই কঠিন হয়ে পড়ছে। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সুবিধা, গবেষণা কার্যক্রম, শিক্ষার্থীসেবা এবং প্রশাসনিক ব্যয় নির্বাহে বাড়তি চাপ তৈরি হচ্ছে। কিছু ব্যয় সরকারি বিধিমালার আওতায় না থাকলেও দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়কে সেগুলোর অর্থ বহন করতে হচ্ছে। এর মধ্যে রয়েছে জাবি স্কুল অ্যান্ড কলেজের পরিচালন ব্যয়, গবেষণা ভাতা, নৈশ ভাতা, গার্ড বোনাস, স্বাস্থ্য বা গোষ্ঠী বীমা খাতে ভর্তুকি এবং ডাইনিং হলের অস্থায়ী কর্মচারীদের বেতন। এসব ব্যয়ও রাজস্ব তহবিলের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

তবে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে এসব খাতে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সৈকত-তাহমিনা’কে ঘিরে ভিডিও, সত্যতা যাচাই হয়নি

ফজলুল হক মুসলিম হলে প্রভোস্টের পদত্যাগ দাবিতে ডাকসু নেতৃবৃন্দের অবস্থান

সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ

‎নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

লামায় মাদকবিরোধী র‍্যালি, কঠোর অবস্থানের কথা জানাল পুলিশ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধুনটে মাদ্রাসায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

কুরুকপাতায় ম্রো সম্মেলন, শান্তি ও উন্নয়নে গুরুত্ব

নওগাঁয় ১,০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫

কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

১০

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন, দ্রুত পদক্ষেপের দাবি

১১

ধুনটে দোকানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভিকটিমকে অপরহণের অভিযোগ

১২

ঢাবির ফজলুল হক হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তা ও জোর করে স্বাক্ষরের অভিযোগ

১৩

নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

১৪

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস বাংলাদেশের, ৯ উইকেটের বিশাল জয়

১৫

নিম্নতম মজুরি বোর্ডের খসড়া সুপারিশ বাতিলের দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের

১৬

বগুড়ার নন্দীগ্রামে মৎস্য পক্ষ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ

১৭

ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালী ও সভা অনুষ্ঠিত

১৮

‎নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট

১৯

মুফতি আমির হামজাকে ঘিরে উত্তপ্ত কুষ্টিয়া, সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার

২০