জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১১ মে ২০২৬, ২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জবি ছাত্রশিবিরের দুই দিনব্যাপী প্রকাশনা প্রদর্শনীর উদ্বোধন

Share this news with

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব-২০২৬’। সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত এক অনুষ্ঠানে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুল আলিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। এছাড়াও কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম এবং জবি শাখা শিবিরের সাবেক সভাপতি ও জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মো. রইছ উদ্দীন বলেন, “প্রকাশনা হলো মেধা বিকাশের অন্যতম মাধ্যম। ছাত্রশিবিরের এই গঠনমূলক উদ্যোগ প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের কল্যাণে যেকোনো ভালো কাজের পাশে প্রশাসন থাকবে।”

বিশেষ অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ সিবগা জানান, এই উৎসবে ছাত্রশিবিরের পরিচিতি, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণমূলক বইসহ প্রায় ৩৫০টিরও বেশি বিভিন্ন ধরনের প্রকাশনা, ডায়েরি ও শিক্ষা উপকরণ স্থান পেয়েছে। কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী বলেন, শিক্ষার্থীদের মাঝে জ্ঞানতৃষ্ণা বাড়াতেই এই আয়োজন।

আয়োজক সংগঠনের জবি শাখা সভাপতি আব্দুল আলিম আরিফ জানান, উৎসবে দুটি স্টলের মাধ্যমে বিভিন্ন সামগ্রী প্রদর্শিত হচ্ছে। এছাড়া আগত শিক্ষার্থীদের জন্য ফটোবুথ ও বিনামূল্যে কফি পানের ব্যবস্থাও রাখা হয়েছে। অনুষ্ঠানে জবি শাখা শিবিরের সেক্রেটারি ও জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল, প্রচার ও সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ ছাত্র সংসদের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Pinco mobil tətbiqi: yolda oynamağın rahatlığı və sürəti

Pinco kazino: yeni oyunlar və imkanlarla tanış olun

কোকোর জন্মদিন উপলক্ষে জাবির কামাল উদ্দিন হলে ছাত্রদলের ইনডোর প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে ঢাবি উপাচার্যকে ছাত্রশিবিরের স্মারকলিপি

রায়নগরের তিন খুনের রহস্য উন্মোচন, প্রেমিক বাবুল পুলিশের জালে

আলীকদমে ৩৩৯ রাউন্ড গুলিসহ যুবক আটক

বিপ্লব কুমার ও রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করল সরকার

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ২৫৪; নিখোঁজ ২৭০০

রাত ৮টার মধ্যে মার্কেট-দোকান বন্ধের নতুন নির্দেশ

আনোয়ার ইব্রাহিমের অসুস্থতায় শফিকুর রহমানের শুভকামনা, হাইকমিশনে চিঠি

১০

চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু, দুই সপ্তাহে প্রাণ গেল তিনজনের

১১

আন্তর্জাতিক যুব দিবসে ঢাকায় জামায়াতের যুব র‍্যালি

১২

ক্রীড়ার উন্নয়নেই কাজ করেছেন কোকো, রাজনীতিতে ছিলেন না: রিজভী

১৩

মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩

১৪

কুবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করল ছাত্রশিবির

১৫

পাখি হত্যার দায়ে বগুড়ার শেরপুরে গাছের মালিকের বিরুদ্ধে মামলা

১৬

বগুড়ার নন্দীগ্রামে প্রশাসনের তিন কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

১৭

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করল মঞ্চ-২৪

১৮

গরুর ফার্মে নকল সিগারেটের কারখানা, দৌলতপুরে জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা

১৯

আখেরি চাহার সোম্বা: ধর্মীয় তাৎপর্য, ঐতিহাসিক বাস্তবতা ও করণীয়

২০