সর্বশেষ
||চট্টগ্রাম জেলা পুলিশের অনন্য সাফল্য: উদ্ধার হওয়া ১০১টি মোবাইল প্রকৃত মালিকদের হস্তান্তর||নিষেধাজ্ঞা শেষে চাঙ্গা কক্সবাজার ফিশারিঘাট: ট্রলারভর্তি রুপালি ইলিশ, চড়া দামেই কিনছেন ক্রেতারা||খাল পুনরুদ্ধার ছাড়া চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত করা সম্ভব নয়: মেয়র ডা. শাহাদাত||বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় মনির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড||উচ্ছেদ অভিযানের পরও থামছে না প্যারাবন নিধন, সংকটে মহেশখালীর উপকূলীয় পরিবেশ||এলডিসি গ্রাজুয়েশন ২০২৬ : নতুন অর্থনৈতিক বাস্তবতার জন্য কি প্রস্তুত বাংলাদেশ?||রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মুটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত||ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন||জনস্বার্থে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা||সন্ধ্যার পর থেকেই বিদ্যুৎ নেই, চরম ভোগান্তিতে এলাকাবাসী

ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই নিহত

Share this news with

কুমিল্লার তিতাস উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন।
বুধবার (১৭ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার জগতপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মানিক মিয়া (৪২) কেশবপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
নিহতের স্ত্রী ফাতেমা আক্তার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক মিয়ার টিউবওয়েলে প্রায়ই বিভিন্ন কাজে আসতেন তার ছোট ভাই রাজিব মিয়া। এতে টিউবওয়েলটি প্রায়ই নষ্ট হয়ে যেত বলে অভিযোগ ছিল।
বুধবার দুপুরে রাজিব টিউবওয়েলে এলে মানিক মিয়া তাকে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাজিব ধাক্কা দিয়ে মানিক মিয়াকে মাটিতে ফেলে দেন এবং কোদাল দিয়ে গলার বাম পাশে তিনটি কোপ দেন। এতে মানিক মিয়া গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তিতাস থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং লাশ থানায় নিয়ে যায়।
ফাতেমা আক্তার জানান, রাজিব আজও টিউবওয়েলে কাজ করতে এলে আমার স্বামী তাকে বলেন, তুই টিউবওয়েলটা নষ্ট করে দিয়ে যাস। একটু সাবধানে কাজ করলে কী হয়? এ কথায় রাজিব ক্ষিপ্ত হয়ে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং কোদাল দিয়ে গলায় তিনটি কোপ দেয়।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার তিনটি মেয়ে আছে। বড় মেয়ে দশম শ্রেণিতে পড়ে। আমি এখন কী করব?
তিতাস থানার ওসি মমিরুল হক বলেন, কোদালের আঘাতে বড় ভাই নিহত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লায় পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, অভিযুক্ত রাজিব মিয়াকে গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম জেলা পুলিশের অনন্য সাফল্য: উদ্ধার হওয়া ১০১টি মোবাইল প্রকৃত মালিকদের হস্তান্তর

নিষেধাজ্ঞা শেষে চাঙ্গা কক্সবাজার ফিশারিঘাট: ট্রলারভর্তি রুপালি ইলিশ, চড়া দামেই কিনছেন ক্রেতারা

খাল পুনরুদ্ধার ছাড়া চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত করা সম্ভব নয়: মেয়র ডা. শাহাদাত

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় মনির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

উচ্ছেদ অভিযানের পরও থামছে না প্যারাবন নিধন, সংকটে মহেশখালীর উপকূলীয় পরিবেশ

এলডিসি গ্রাজুয়েশন ২০২৬ : নতুন অর্থনৈতিক বাস্তবতার জন্য কি প্রস্তুত বাংলাদেশ?

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মুটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

জনস্বার্থে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা

সন্ধ্যার পর থেকেই বিদ্যুৎ নেই, চরম ভোগান্তিতে এলাকাবাসী

১০

পুকুর আছে, পানি নেই—ধুনট উপজেলা পরিষদের জলাশয় নিয়ে নেই কোনো উদ্যোগ

১১

রাবি ছাত্রদল নেতার উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

১২

নওগাঁ পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশ পুলিশ সুপারের

১৩

বরগুনার আমতলীতে বর্ণাঢ্য আয়োজনে ৪,০৮০ শিশুর জন্মদিন পালন

১৪

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির মৌসুমি ফল উৎসব 

১৫

বরগুনায় ১৭ দিনে ২১ মরদেহ উদ্ধারের ঘটনার অগ্রগতি নিয়ে জেলা পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

১৬

হোসেনপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ

১৭

ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেসন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৮

ছয় দফা মেধাতালিকার পরও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফাঁকা ১১০ আসন

১৯

ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই নিহত

২০