নিজস্ব প্রতিবেদক
২০ মার্চ ২০২৬, ৭:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিজ বাড়ি চকরিয়াতেই ঈদ করবেন স্বরাষ্ট্র মন্ত্রী

— স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Share this news with

প্রতিবেশীদের সাথে পবিত্র ঈদুল ফিতরের নামাজ ও আনন্দকে ভাগাভাগি করতে ৩ দিনের সফরে নিজ বাড়ি চকরিয়া যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সফরকালীন রাজনৈতিক ব্যাক্তি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদে কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন মন্ত্রী।

গতকাল বৃহস্পতিবার (১৮ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রীর সহকারি একান্ত সচিব কামরুল হাসান প্রেরিত সফর সূচীতে এ তথ্য জানা গেছে।

সূচি অনুযায়ী, আজ শুক্রবার (২০ মার্চ) বিকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে সন্ধ্যায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন এবং সন্ধায় সার্কিট হাউজে অবস্থান করবেন। এরপর রাত আনুমানিক ৯ টার দিকে সড়কপথে পেকুয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে পৌঁছানোর পর নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন।

পরদিন অর্থাৎ ঈদের দিন শনিবার (২১ মার্চ) মন্ত্রী পেকুয়া সদরের ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। নামাজের পর তিনি নিজ বাসভবনে স্থানীয় জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।

ঈদের পরদিন অর্থাৎ সফরের শেষ দিন রবিবার (২২ মার্চ) দুপুরে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন প্রাঙ্গণে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত পুনর্মিলনী ও পারিবারিক মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর বিকেলে তিনি কক্সবাজার বিমানবন্দর হয়ে ঢাকায় ফিরবেন বলে জানানো হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১০

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১১

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১২

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

১৩

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৪

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

১৫

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

১৬

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১৭

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১৮

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১৯

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

২০