এন.এ, বিশেষ প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্যান্সার আক্রান্ত শিশুদের সচেতনতায় PHOSB-এর পথযাত্রা

Share this news with

ক্যান্সার আক্রান্ত শিশুদের প্রতি জনসচেতনতা ও সহমর্মিতা বৃদ্ধির লক্ষ্যে পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ (PHOSB)-এর উদ্যোগে রাজধানীতে একটি পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), শাহবাগ থেকে এ পথযাত্রা শুরু হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, শান্তিপূর্ণ এ পথযাত্রাটি বিএমইউ থেকে শুরু হয়ে মৎস্য ভবন মোড়, কদম ফোয়ারা মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হবে।

পথযাত্রায় ক্যান্সারে আক্রান্ত শিশুদের চিকিৎসা, তাদের প্রতি সহমর্মিতা এবং এ রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা তুলে ধরা হচ্ছে।

এতে উপস্থিত রয়েছেন পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ডা. আফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ডা. চৌধুরী সামছুল হক কিবরিয়া পাভেলসহ সংগঠনের সংশ্লিষ্টরা।

আয়োজকরা জানান, শিশুদের ক্যান্সার বিষয়ে সমাজে সচেতনতা বাড়ানো এবং আক্রান্ত শিশু ও তাদের পরিবারের পাশে থাকার বিষয়ে জনসাধারণকে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবিতে শাহবাগে শিক্ষার্থী সমাবেশ

‎কোটবাড়ি থেকে কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে নিখোঁজ

ক্যান্সার আক্রান্ত শিশুদের সচেতনতায় PHOSB-এর পথযাত্রা

লাইসেন্সের নামে ভ্যান চালকদের কাছ থেকে চাঁদা আদায়

বিটিভি ইউলুপ থেকে পরপর দুই ককটেল বিস্ফোরণ, প্রাইভেটকারের রং ক্ষতিগ্রস্ত

জাকসুর উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য কম্পিউটার উপহার

কাফরুল থানার সামনে জব্দ বাসে অগ্নিসংযোগ

সদরপুরে কালাচ সাপকে দাঁড়াশ ভেবে ধরতে গিয়ে দংশনে মৃত্যু

গড়াইয়ের বুকে ছুটল নৌকা, উৎসবে মাতল কুষ্টিয়াবাসী

সুনীল অর্থনীতিতে বিএমইউ শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে ৫ মিনিট সাক্ষাতের চ্যালেঞ্জ বিএনপি নেতার

১১

কুবিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি ছাত্রদলের

১২

অপরাধ নিয়ন্ত্রণে শেরপুর থানা পুলিশের কঠোর অবস্থান

১৩

নোবিপ্রবিতে অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি, শোকজ দুই শিক্ষককে

১৪

বান্দরবানে ৫% কোটা পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের মিছিল-সমাবেশ

১৫

সাভারে এসআই আলতাফ হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৬

ঢাবি ক্যাম্পাসে ২০০ ডাস্টবিন স্থাপনের উদ্যোগ, উপাচার্যের সঙ্গে ছাত্রদলের বৈঠক

১৭

বান্দরবানে ২৪৪ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

১৮

ডাকসুর এক বছরের কার্যক্রমের বিবরণ উপস্থাপন

১৯

বগুড়ায় ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

২০