সর্বশেষ
||বগুড়ায় ইয়াবাসহ নৈশপ্রহরী গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে||চিকিৎসাসেবা বন্ধ চা বাগানের টানা ১৬ দিন, সেবা বঞ্চিত হয়ে ৫ শ্রমিকের মৃত্যুর অভিযোগ||ত্যাগের মানসিকতা ছাড়া রাজনীতিতে আসা উচিত নয় -এ.এম. মাহবুব উদ্দিন খোকন||দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনি: বিতর্কিত ‘পীর’ শামীম রেজার মৃত্যু||বগুড়ায় বন্যা আশ্রয়কেন্দ্র দখল করে বিলাসবহুল সাজসজ্জা, তোপের মুখে অধ্যক্ষ||ভিসা প্রতারণা ও থাই গেম চক্রের ৩ সদস্য গ্রেপ্তার||সাজা এড়াতে দীর্ঘ ৬ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেপ্তার সহকারী অধ্যাপক||জ্বালানি সংকটের ছায়া কৃষিতে: ফার্মগেটে সেমিনারে উত্তরণের পথ খোঁজার আহ্বান||গুলশান লেকপাড়ে ছিনতাইয়ের চেষ্টা: ধারালো অস্ত্রের আঘাতে যুবক গুরুতর আহত||কৃষকের ন্যায্য অধিকার আদায়ে শাহবাগে জেডিপির মানববন্ধন: ডিজেল-সার সংকট নিরসনের দাবি
কুমিল্লা প্রতিনিধি
৩ এপ্রিল ২০২৬, ৮:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাত: পুলিশ কনস্টেবল গুরুতর আহত

কুমিল্লা মহানগরের ধর্মসাগর পাড় এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় কাজী আব্দুল্লাহ মোহাম্মদ জুবায়ের নামে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। জানা যায়, কনস্টেবল জাকিয়া সুলতানাকে সঙ্গে নিয়ে তার স্বামী কনস্টেবল কাজী আব্দুল্লাহ মোহাম্মদ জুবায়ের ধর্মসাগর পাড় এলাকায় ঘুরতে যান।

এ সময় স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য মোঃ রিফাত (২৩), পিতা জাহাঙ্গীর আলম, সাং বিষ্ণপুর, থানা কোতয়ালী মডেল, জেলা কুমিল্লাসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন জাকিয়া সুলতানাকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করে। বিষয়টি নিয়ে জুবায়েরের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়।

এক পর্যায়ে অভিযুক্ত রিফাত হঠাৎ ধারালো অস্ত্র (সুইচ) দিয়ে জুবায়েরের বাম পাশের পাঁজরে আঘাত করে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জুবায়েরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, আহত কনস্টেবল কাজী আব্দুল্লাহ মোহাম্মদ জুবায়ের (বিপি-৯৪১৪১৭২২৮৯), পিতা ইসমাইল, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম ডেকরা এলাকার বাসিন্দা এবং চাঁদপুর থানায় কর্মরত। তার স্ত্রী জাকিয়া সুলতানা (বিপি-৯৩১২১৫৯৯৬৯), পিতা নুরুল ইসলাম, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর এলাকার বাসিন্দা এবং বর্তমানে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ইয়াবাসহ নৈশপ্রহরী গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

চিকিৎসাসেবা বন্ধ চা বাগানের টানা ১৬ দিন, সেবা বঞ্চিত হয়ে ৫ শ্রমিকের মৃত্যুর অভিযোগ

ত্যাগের মানসিকতা ছাড়া রাজনীতিতে আসা উচিত নয় -এ.এম. মাহবুব উদ্দিন খোকন

দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনি: বিতর্কিত ‘পীর’ শামীম রেজার মৃত্যু

বগুড়ায় বন্যা আশ্রয়কেন্দ্র দখল করে বিলাসবহুল সাজসজ্জা, তোপের মুখে অধ্যক্ষ

ভিসা প্রতারণা ও থাই গেম চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

সাজা এড়াতে দীর্ঘ ৬ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেপ্তার সহকারী অধ্যাপক

জ্বালানি সংকটের ছায়া কৃষিতে: ফার্মগেটে সেমিনারে উত্তরণের পথ খোঁজার আহ্বান

গুলশান লেকপাড়ে ছিনতাইয়ের চেষ্টা: ধারালো অস্ত্রের আঘাতে যুবক গুরুতর আহত

কৃষকের ন্যায্য অধিকার আদায়ে শাহবাগে জেডিপির মানববন্ধন: ডিজেল-সার সংকট নিরসনের দাবি

১০

‘৭২-এর সংবিধান কুশদাহ’, শাহবাগে প্যাকের বিক্ষোভে নতুন বিতর্ক

১১

সাম্রাজ্যবাদবিরোধী স্লোগানে শাহবাগে বিক্ষোভ, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ

১২

‘জান দিব তবুও জুলাই দিব না’ —শাহবাগে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ

১৩

চাটখিলে সন্ত্রাসী হামলায় ২ যুবদল নেতা গুরুতর আহত

১৪

নাভারণে ইয়াবা ও বিপুল পরিমাণ নগত টাকাসহ আটক ১

১৫

মধ্যপ্রাচ্যের উত্তেজনার ছায়া বেনাপোলে হঠাৎ ভাড়া বৃদ্ধিতে বাণিজ্যে অস্বস্তি, বাড়তে পারে পণ্যমূল্য

১৬

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে জব্দ ৩১ কোটি টাকার মাদক ধ্বংস

১৭

রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেটে ডিএসসিসির হকার উচ্ছেদ

১৮

গ্রেফতার হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সফুরা বেগম রুমী

১৯

অনশনে বসলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

২০