নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

Share this news with

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শনিবার (৭ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে জেলা, উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বলেন, ৭ নভেম্বরের চেতনা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রেরণা। তৎকালীন সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। বর্তমান সময়েও জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি বলেন, জনগণের অধিকার হরণকারী ফ্যাসিবাদের বিরুদ্ধে কুড়িগ্রামের রাজপথ সব সময় সরব ছিল। আগামী দিনেও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি দৃঢ় অবস্থানে থাকবে।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক কুড়িগ্রাম পৌর মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট ফজলুর রশিদ (পিপি), সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা মিলি, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদ।

এ ছাড়া বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম বিপুল, জেলা জাসাসের সভাপতি সজিব, শ্রমিক নেতা রিজন সরকার এবং মৎস্যজীবী দলের সদস্য সচিব মহুবরসহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। একই সঙ্গে মিথ্যা মামলা প্রত্যাহার এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্রক্ষমতা হস্তান্তরের দাবি জানান তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জেলা যুবদলের ১ নম্বর সদস্য আব্দুল হামিদ সরকার, পৌর যুবদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম কাজল, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোরশেদ হোসেন লিটু, সাবেক জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সাবেক সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল ও যুবনেতা ওয়ায়েস কারনীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

র‍্যালি ও সমাবেশে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে কর্মসূচি শেষ হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৈতিকতা ছাড়া সাংবাদিকতা হয় না: তথ্য কমিশনার

১

কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

২

৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান বেরোবি উপাচার্যের

৩

নন্দীগ্রামে পৌরসভার নাগরিক সেবায় অ্যাম্বুলেন্স দিলেন এমপি মোশারফ

৪

ধুনটে খাবারের দামে নাভিশ্বাস পোলট্রি খামারিদের, লোকসানে বন্ধ হওয়ার উপক্রম খামার

৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নানা আয়োজনে রাজপথে বগুড়া জেলা ছাত্রদল

৬

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৭

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৮

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জিসাসের শ্রদ্ধা নিবেদন

৯

নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন, সংস্কার হচ্ছে রেলপথ

১০

বেরোবিতে বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

১২

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ আপন দুই ভাইবোন গ্রেপ্তার, রুবেলের বিরুদ্ধে ১১ মামলা

১৩

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী

১৪

কুবি শিক্ষার্থী-পুলিশের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

১৫

বগুড়ায় রোলার স্পোর্টস একাডেমির স্কেটিং চ্যাম্পিয়নশিপ ঘিরে প্রস্তুতি

১৬

ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সের নোংরা ময়লার স্তূপ হবে ফুলের বাগান: বিডি ক্লিনের তরুণদের প্রশংসনীয় উদ্যোগ

১৭

গোবিপ্রবিতে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

১৮

বেরোবিতে স্কোপাস ও কিউ১ প্রকাশনায় ৩৮ শিক্ষক-শিক্ষার্থীকে স্বীকৃতি

১৯

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের ৩২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

২০