সর্বশেষ
||বগুড়ায় বাসে নারী যাত্রীর ব্যাগ থেকে ১ হাজার বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার, গ্রেফতার ১||নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১||সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু||র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার||সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণের পথে তিন্দু বিদ্যালয়||বরগুনায় শেষ হলো নজরুল বর্ষ ২০২৬ এর তিন দিনের আয়োজন||বান্দরবানে ওষুধ ক্রয়ে অনিয়মের অভিযোগ: ‘ষড়যন্ত্র’ দাবি সিভিল সার্জনের||পীর শামীম হত্যা: ঘটনার সাথে জড়িত না থেকেও মামলার প্রধান আসামী হলেন ববি শিক্ষার্থী||স্বাস্থ্য খাতের সর্বোচ্চ বরাদ্দের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে: অর্থমন্ত্রী||বরিশাল বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলার বিচার দাবি
রায়হান পারভেজ, সাতক্ষীরা প্রতিনিধি
৪ জুলাই ২০২৬, ৯:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

Share this news with

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি পুনর্বাসন কর্মসূচির আওতায় উন্নতমানের বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেল তিনটায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী কৃষকদের হাতে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার তুলে দেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুফতি মুহাদ্দিস রবিউল বাশার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন এবং কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল।

​অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের সার্বিক সহায়তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি চর্চার পাশাপাশি সরকারি সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করে অধিক ফসল উৎপাদনের জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।

​উক্ত বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বাসে নারী যাত্রীর ব্যাগ থেকে ১ হাজার বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার, গ্রেফতার ১

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১

সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু

র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণের পথে তিন্দু বিদ্যালয়

বরগুনায় শেষ হলো নজরুল বর্ষ ২০২৬ এর তিন দিনের আয়োজন

বান্দরবানে ওষুধ ক্রয়ে অনিয়মের অভিযোগ: ‘ষড়যন্ত্র’ দাবি সিভিল সার্জনের

পীর শামীম হত্যা: ঘটনার সাথে জড়িত না থেকেও মামলার প্রধান আসামী হলেন ববি শিক্ষার্থী

স্বাস্থ্য খাতের সর্বোচ্চ বরাদ্দের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে: অর্থমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলার বিচার দাবি

১০

বায়েজিদে দেশীয় এলজি, কার্তুজ ও মোটরসাইকেলসহ অস্ত্রধারী গ্রেফতার

১১

গণভোটের রায় বাস্তবায়নে বরগুনায় ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

দোয়ারাবাজারে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও কসমেটিকস জব্দ

১৩

গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের নতুন ডিন সহযোগী অধ্যাপক ড. খোকন কুমার দত্ত

১৪

মনোহরদীতে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

১৫

কালিগঞ্জে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

১৬

সাতক্ষীরায় মাদক ও ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ১

১৭

সরকারি হাসপাতালে দালালের দৌরাত্ম্য, চুরি-হয়রানির অভিযোগে উদ্বিগ্ন রোগী-স্বজন

১৮

কমলগঞ্জের আলোচিত ছিনতাইয়ের রহস্য উদঘাটন, চট্টগ্রাম থেকে মূল হোতা ‘বটলা সেলিম’ গ্রেপ্তার

১৯

সাগর উত্তাল থাকায় ইলিশ ধরা বন্ধ, উপকূলে ফিরছে হাজারো জেলে

২০