সর্বশেষ
||ধুনটে জমি বিরোধে গুদামঘরে আগুন, রামদা দেখিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ||কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান, মাতারবাড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন||রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ||আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা||শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান||‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’||জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের||বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর||নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ||পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান
মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
২২ জুন ২০২৬, ৪:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাওমি মাদ্রাসা ও সুদ মুক্ত বাজেট প্রনয়নের ভূমিকা রাখলেন বরগুনা-১ আসনের এমপি অলিউল্লাহ

Share this news with

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় সুদমুক্ত বাজেট প্রণয়ন এবং কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য পৃথক বাজেট বরাদ্দের দাবি জানিয়ে জোরালো বক্তব্য রেখেছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র এমপি আলহাজ্ব মাওলানা মো. মাহমুদুল হোসাইন অলিউল্লাহ।

সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা দেশ ও জাতির দীর্ঘমেয়াদি কল্যাণ নিশ্চিত করতে পারে না। তাই জাতীয় বাজেটকে সুদমুক্ত করার উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি সুদের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব তুলে ধরে সরকারের প্রতি বিকল্প অর্থনৈতিক কাঠামো বিবেচনার আহ্বান জানান।

একই বক্তব্যে তিনি কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবি জানান। তিনি বলেন, দেশের লক্ষাধিক শিক্ষার্থী কওমি মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করছে। জাতীয় শিক্ষাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়া সত্ত্বেও এই শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাদের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা উচিত।

এছাড়া বরগুনা জেলার বিভিন্ন জনসেবামূলক সমস্যাও সংসদে তুলে ধরেন এমপি মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। তিনি বরগুনা সদর হাসপাতাল, আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স এবং পরিচ্ছন্নতা কর্মীর সংকটের বিষয়টি উল্লেখ করে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনভোগান্তি নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংসদে তার বক্তব্যের ভিডিও ও বক্তব্যের বিভিন্ন অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বরগুনাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, জাতীয় সংসদে স্থানীয় জনগণের সমস্যা এবং ধর্মীয় শিক্ষার বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরে তিনি তার নির্বাচনী এলাকার প্রতিনিধিত্বের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী ও সমর্থকদের মতে, সংসদে একজন মাত্র প্রতিনিধি থাকা সত্ত্বেও জাতীয় ও স্থানীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধারাবাহিকভাবে উত্থাপন করে দলের অবস্থান তুলে ধরছেন মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। তারা তার বক্তব্যকে জনস্বার্থ ও আদর্শিক অবস্থানের প্রতিফলন হিসেবে আখ্যায়িত করেছেন।

সংসদে সুদমুক্ত বাজেট প্রণয়ন, কওমি মাদ্রাসায় বাজেট বরাদ্দ এবং বরগুনার স্বাস্থ্যখাতের বিভিন্ন সংকট তুলে ধরায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, উত্থাপিত বিষয়গুলো বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে জমি বিরোধে গুদামঘরে আগুন, রামদা দেখিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ

কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান, মাতারবাড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ

আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা

শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান

‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’

জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের

বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর

নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ

পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান

১০

জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান

১১

গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ

১২

নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

১৩

রাজধানীর চকবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬০ বছরের ব্যক্তির মৃত্যু

১৪

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক গুরুতর আহত

১৫

চরভদ্রাসনকে অপরাধমুক্ত করার ঘোষণা ওসি সফর আলীর

১৬

ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্রে জখমের অভিযোগ, স্ত্রী আটক

১৭

ফরিদপুরে আবার বাড়ছে হামের উপসর্গ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪০ শিশু

১৮

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা

১৯

কুষ্টিয়ার দৌলতপুরে টাপেন্টাডলের বড় চালানসহ আটক-১

২০