আল মমিন সরকার নাইম, রাবি প্রতিনিধি
২৩ জুন ২০২৬, ৩:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার জয়ে মাথা নেড়া করলেন রাবির ব্রাজিল সমর্থক

Share this news with

আর্জেন্টিনা ম্যাচ জিতলে নেড়া হওয়ার ঘোষণা দিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্রাজিল সমর্থক জালাল ফরহাজী। সেই কথা রাখতেই নেড়া হলেন ব্রাজিলের এই কট্টর সমর্থক।

মঙ্গলবার (২৩ জুন) আর্জেন্টিনা ম্যাচ জেতার পর দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে তিনি তাঁর পূর্বঘোষণা বাস্তবায়ন করেন।

মাথা নেড়া করার বিষয়ে ব্রাজিল সমর্থক জালাল ফরহাজী বলেন, “আমি একজন কট্টর ব্রাজিল সমর্থক। গতকালের খেলায় অস্ট্রিয়ার সমর্থন করেছিলাম। কথা দিয়েছিলাম, অস্ট্রিয়া-আর্জেন্টিনার খেলায় আর্জেন্টিনা জিতলে আমি নেড়া হব।”

তিনি বলেন, “নেড়া হওয়ার ঘোষণা দেওয়ার আগে বলা দরকার ছিল, মেসিকে বাদ দিয়ে ম্যাচ জিতলে নেড়া হব। তাহলে আজ আমার নেড়া হওয়া লাগত না। আলটিমেটলি মেসি ছাড়া তাদের কোনো খেলোয়াড় নেই। যেহেতু কথা দিয়েছিলাম, তাই নেড়া হচ্ছি।”

মাথা নেড়া করে দেওয়ার সময় আর্জেন্টিনার সমর্থক জাহিদ হাসান বলেন, “সে আমার কাছের ছোট ভাই। সে ব্রাজিলের সমর্থক, আর আমি আর্জেন্টিনার সমর্থক। সে যেহেতু কথা দিয়েছিল, তাই কথা রেখেছে। তার প্রতি আমার বিশ্বাস আছে। কোনো মেয়েকেও যদি সে কথা দেয়, সেটাও রাখবে।”

আর্জেন্টিনার আরেক সমর্থক আলামিন রিজভী বলেন, “সে গতকাল বলেছিল, আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে আর্জেন্টিনা জিতলে সে নেড়া হবে। সেই পূর্বঘোষণা অনুযায়ী আজ সে স্বেচ্ছায় তা বাস্তবায়ন করেছে। সে তার কথা রাখায় তাকে ধন্যবাদ জানাই।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের কণ্ঠ থেকে জলবায়ু নীতি: বাংলাদেশ কি শুনবে তরুণ জলবায়ু নেতাদের?

কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত’ থাকার ঘোষণা

দাউদকান্দিতে প্রাইভেটকারে মিলল ১০০ কেজি গাঁজা, পুলিশের অভিযানে চালক উধাও

দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদেশি স্বার্থের প্রতিবাদে প্রেসক্লাব এলাকায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ

নওগাঁয় ১৭ অক্টোবর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা

ভূরুঙ্গামারীতে হোটেলে পুলিশের অভিযান, ৭ হাজার ইয়াবার তথ্য

পরাজিত শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বগুড়া যুবদল

সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে বজ্র ফেলার অভিযোগ

বগুড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ৬ দফা দাবিতে বিক্ষোভ

১০

বগুড়ায় সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রেলস্টেশনে বিক্ষোভ মিছিল

১১

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

১২

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

১৩

জাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট অনুষ্ঠিত

১৪

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

১৫

দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত সাবেক সেনা সদস্য

১৬

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

১৭

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

১৮

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

১৯

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

২০