সর্বশেষ
||গর্ভের সন্তান নষ্টে রাজি না হওয়ায় অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে জখম||বগুড়ায় দশ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা মামলায় শহর শ্রমিক দল নেতা জেমস কারাগারে||ধরলায় নিখোঁজ দুই ভাই, বড় ভাই সাব্বিরের লাশ উদ্ধার, অপর লাশ উদ্ধারে অভিযান অব্যাহত ​||ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত||আটোয়ারী মির্জাপুরে ৬ জুয়ারী আটক||দেবিদ্বারের গুনাইঘরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন দুই শতাধিক রোগী||বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, ২,৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার||মাদক বিক্রির ভিডিও করায় সাংবাদিকের ওপর বর্বর হামলা, মাদক ব্যবসায়ী গ্রেফতার||জাতীয় বাজেটে ‘শ্রমিক রেশনিং’ ব্যবস্থা চালুর দাবি টিইউসির||বিজয়নগরে চাকরিচ্যুত গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

আটোয়ারী মির্জাপুরে ৬ জুয়ারী আটক

Share this news with

পঞ্চগড়ের আটোয়ারীতে জুয়া বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ জন জুয়ারিকে আটক করা হয়েছে। রোববার (০৭ জুন) রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের উত্তরা বাজার থেকে জুয়া খেলার সময় তাদেরকে আটক করে আটোয়ারী থানা পুলিশ।

আটককৃতরা হলেন, মির্জাপুর গ্রামের মৃত তফিজ উদ্দিন ওরফে ছোট দোকানীর ছেলে আনিছুর রহমান (৪৫), মৃত ইসলাম উদ্দিনের ছেলে আব্দুল হালিম (৪৮), মৃত সত্য ইসলামের ছেলে মো. ইসলাম (৪৮), সাইফুর রহমানের ছেলে নুরুজ্জামান (৪০), মৃত কছির উদ্দিনের ছেলে এনামুল হক (৪৬) এবং মৃত বসির উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমানের সার্বিক দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার একটি দল উপজেলার মির্জাপুরের উত্তরার নির্জন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কয়েকজন ব্যক্তি জুয়া খেলায় লিপ্ত থাকলে পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে। এ সময় জুয়া খেলার কাজে ব্যবহৃত তাস, বোর্ড জব্দ করা হয়।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান জানান, সমাজে অপরাধ প্রবণতা রোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জুয়ার সঙ্গে জড়িতদের আটক করে তাদের বিরুদ্ধে আটোয়ারী থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, জুয়া একটি সামাজিক ব্যাধি। এর ফলে যুবসমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়। তাই জুয়া, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আটোয়ারী থানার কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।

 

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গর্ভের সন্তান নষ্টে রাজি না হওয়ায় অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে জখম

বগুড়ায় দশ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা মামলায় শহর শ্রমিক দল নেতা জেমস কারাগারে

ধরলায় নিখোঁজ দুই ভাই, বড় ভাই সাব্বিরের লাশ উদ্ধার, অপর লাশ উদ্ধারে অভিযান অব্যাহত ​

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

আটোয়ারী মির্জাপুরে ৬ জুয়ারী আটক

দেবিদ্বারের গুনাইঘরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন দুই শতাধিক রোগী

বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, ২,৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদক বিক্রির ভিডিও করায় সাংবাদিকের ওপর বর্বর হামলা, মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাতীয় বাজেটে ‘শ্রমিক রেশনিং’ ব্যবস্থা চালুর দাবি টিইউসির

বিজয়নগরে চাকরিচ্যুত গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

১০

তারাগঞ্জে পুরাতন টায়ার পুড়িয়ে অবৈধ তেল উৎপাদন: কারখানাকে লাখ টাকা জরিমানা

১১

কলাপাড়ায় মাছ শিকারে গিয়ে ফেরার পথে বজ্রপাতে জেলের মৃত্যু

১২

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া ৩০% বাড়ল, সিন্ডিকেট নৈরাজ্যের আশঙ্কায় রোগীরা

১৩

কুমিল্লা বিসিক : স্থায়ী জলাবদ্ধতায় বিপর্যস্ত কারখানা উৎপাদনে স্থবিরতা

১৪

দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী হিসেবে পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন

১৫

কুয়াকাটায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৬

কর্ণফুলী নদীতে ভাসমান লাশ উদ্ধার, পরিচয় শনাক্তে সিআইডি-পিবিআই

১৭

মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৮

বরগুনায় নিখোঁজের ১২ ঘণ্টা পর ব্যবসায়ীর মাথা বিহীন মরদেহ উদ্ধার

১৯

আম পাড়া নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী

২০