এহসানুল হক (জুবাইর), গোবিপ্রবি প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৮তম বিজেএস সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত পাঁচ গোবিপ্রবির শিক্ষার্থী

Share this news with

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।

সুপারিশপ্রাপ্ত পাঁচ শিক্ষার্থী হলেন ২০১৫–১৬ শিক্ষাবর্ষের আফরিনা আনসারী তুলি, ২০১৬–১৭ শিক্ষাবর্ষের হাসান মাহমুদ, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এমদাদুল ইসলাম,২০১৮–১৯ শিক্ষাবর্ষের মোহাম্মদ শিবলু রহমান,২০১৯–২০ শিক্ষাবর্ষ দেবব্রত ভট্টাচার্য্য।

সাফল্যের অনুভূতি জানিয়ে দেবব্রত ভট্টাচার্য্য বলেন, ‘আমি ৫ম ব্যাচের ছাত্র আর এ মাত্রই একাডেমিক পড়াশোনা শেষ করলাম। আমি আগে থেকেই বিজেএস এর জন্য পড়াশোনা করছি। তবে এমন রেজাল্ট আসলেই আমার জন্য আনন্দের ও আশ্চর্যের। ভগবান কৃপা ও সকলের দোয়া ছাড়া এ সাফল্য সম্ভব ছিলো না। পরিশ্রমে ফলাফল আজ হোক বা কাল সকলেই পাবে। আমি আমার ব্যাচ, আমার বিশ্ববিদ্যালয়, আমার শিক্ষকমণ্ডলী ও আমার সিনিয়র সকলের প্রতি কৃতজ্ঞ।’

এ বিষয়ে আইন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মানসুরা খানম বলেন, ‘প্রথম ব্যাচ থেকে এ পর্যন্ত মোট পাঁচটা বাচ গ্রাজুয়েশন কমপ্লিট করছে, এর আগেও তিনজন বিচারক হতে পেরেছে, এই প্রথম একসাথে পাঁচ জন সুপারিশ প্রাপ্ত হলো। এর থেকে আনন্দের বিষয় এই প্রথম আমাদের কোন নারী শিক্ষার্থী সুপারিশ প্রাপ্ত হলো। আমরা সব সময় চেষ্টা করছি সঠিক সময় ভর্তি নেওয়া ও এবং সেশনজটমুক্তভাবে সময়মতো স্নাতক সম্পন্ন করানো! এর জন্য তারা প্রথম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছে, শিক্ষক হিসেবে সুধু এটাই আমাদের ক্রেডিট‌। ছাত্ররা যেটা করছে সেটা তাদের পরিশ্রম তাদের প্রচেষ্টা। অনেক খুশি হয়েছি, তাদের সাফল্য কামনা করছি যেন তারা জুডিশিয়াল সার্ভিসে সফলতার সাথে সেবা দিতে পারে, এবং তাদের মাধ্যমে যেন আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে পড়ে।’

উল্লেখ্য, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন দেশের অধস্তন আদালতের বিচারক নিয়োগের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা আয়োজন করে। প্রাথমিক, লিখিত ও মৌখিকসহ বিভিন্ন ধাপের পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শাহবাগে জেডিপির প্রতিবাদ সভা, রাষ্ট্র পরিচালনা ও জনদুর্ভোগ নিয়ে ক্ষোভ

১৮তম বিজেএস সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত পাঁচ গোবিপ্রবির শিক্ষার্থী

‘জুলাই অভ্যুত্থান ও নারী অধিকার’ শীর্ষক আলোচনা সভা জাতীয় প্রেস ক্লাবে

মৎস্য সম্পদের সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের আহ্বান

ভারতের সঙ্গে ‘অসম চুক্তি’ প্রকাশ ও বাতিলের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে গণসমাবেশ

হাম-ডেঙ্গুতে মৃত্যু ও বিস্তার রোধে ব্যর্থতার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ

তরুণদের কণ্ঠ থেকে জলবায়ু নীতি: বাংলাদেশ কি শুনবে তরুণ জলবায়ু নেতাদের?

কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত’ থাকার ঘোষণা

দাউদকান্দিতে প্রাইভেটকারে মিলল ১০০ কেজি গাঁজা, পুলিশের অভিযানে চালক উধাও

১০

দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদেশি স্বার্থের প্রতিবাদে প্রেসক্লাব এলাকায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ

১১

নওগাঁয় ১৭ অক্টোবর শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

১২

অপরাধ ও দুর্নীতি নির্মূলে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা

১৩

ভূরুঙ্গামারীতে হোটেলে পুলিশের অভিযান, ৭ হাজার ইয়াবার তথ্য

১৪

পরাজিত শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করবে বগুড়া যুবদল

১৫

সান্তাহারে মিলারের বিরুদ্ধে খাড়ির পাড় দখল ও জমিতে বজ্র ফেলার অভিযোগ

১৬

বগুড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ৬ দফা দাবিতে বিক্ষোভ

১৭

বগুড়ায় সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রেলস্টেশনে বিক্ষোভ মিছিল

১৮

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

১৯

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

২০