তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
১৯ মে ২০২৬, ৯:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে সিএনজি ও কার মাইক্রোবাস দুই গ্রুপের সংঘর্ষ, বাদ পড়েনি সাংবাদিকরাও

Share this news with

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে গাড়ি ওভারটেক করাকে কেন্দ্র করে দুই শ্রমিক সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৯ মে) বেলা ১টার দিকে শহরের হবিগঞ্জ রোড এলাকায় একটি সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকারের মধ্যে ওভারটেক করাকে কেন্দ্র করে গাড়ি দুটির চালকদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে উভয় পক্ষের চালকরা জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চৌমুহনীসহ আশপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়লে আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। এতে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে প্রায় তিন থেকে চার ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। শত শত যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেল চারটার পর থেকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে এবং দোকানপাট খুলে যায়। তবে সংঘর্ষের জেরে উত্তপ্ত শ্রীমঙ্গলে নতুন করে নাশকতার আশঙ্কায় শহরে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বর্তমানে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ‘পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।’

তমধ্যে মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী আহত সাংবাদিকদের দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং তিনি দুই গ্রুপের সাথে কথা বলে আশ্বস্ত করেন আপাতত কোনো ঝামেলা হবে না। আহত যারা হয়েছেন তাদের সুস্থ হতে দিন আমারা বসে এবিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা করা হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে প্যাবের আলোচনা সভা ও র‍্যালি

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

১০

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

১১

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

১২

ঢাবিতে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

১৩

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

১৪

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

১৫

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

১৬

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৭

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

১৮

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

১৯

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

২০