ফারহান লাবিব - বগুড়া জেলা প্রতিনিধি
৩ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদদের স্মরণে বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন

Share this news with

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ হওয়া বগুড়ার সরকারি শাহ্ সুলতান কলেজের তৃতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী শহীদ মানিক হোসেন শাকিলসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। এ সময় কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম নাহিদ এবং সদস্য সচিব হোসেন সোহাগের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করার এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই সংগ্রামের চেতনাকে ধারণ করেই আগামীর বাংলাদেশ গঠনের পথ রচিত হয়েছে বলে তারা উল্লেখ করেন।

তারা আরও বলেন, শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া হবে না। তাদের আদর্শ, সাহস ও দেশপ্রেম নতুন প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে চলতে অনুপ্রাণিত করবে। শহীদদের স্মৃতি সংরক্ষণ, তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

এসময় শহীদ মানিক হোসেন শাকিলসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদ্দাছড়া–নয়াপাড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

পল্লী চিকিৎসকের ‘ছোট অপারেশনের’ পর অসুস্থ শিশু, তদন্তের দাবি

বগুড়ার নন্দীগ্রামে কপাল পুড়ল ছাত্রদল নেতার, আজীবন বহিষ্কার

১১ দলীয় ঐক্যের বৈঠক: বিদ্যুৎ-গ্যাস সংকট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

গোবিপ্রবিতে ৪০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে হতে যাচ্ছে গবেষণা সম্মেলন

সীমান্ত অপরাধ রোধে দৌলতপুরে বিজিবির জনসচেতনতামূলক প্রচারণা

জাবিতে দুই ছাত্রদল নেতার শাহাদাৎবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন

জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত

কুবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

কুড়িগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত ৫০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপহার দিল ইসলামী ছাত্রশিবির

১১

ধুনটে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

১২

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ, নবীজির আদর্শ অনুসরণের আহ্বান

১৩

গোপালগঞ্জে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ২

১৪

গোবিপ্রবিতে বাড়ছে অশালীনতা, নজরদারি ও পদক্ষেপের দাবি শিক্ষার্থীদের

১৫

কুড়িগ্রামে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

১৬

বাঙালি নদীর ভাঙনে আতঙ্কে হেউটনগর, বিলীনের পথে বসতভিটা-ফসলি জমি

১৭

দৌলতপুরে প্রকাশ্যে বাজারে হামলা, আহত সবজি ব্যবসায়ী রফিকুল

১৮

ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪

১৯

‎নোয়াখালীতে মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

২০